প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে কড়া ভাষায় সমালোচনা করে বলেছেন, তিনি “নেশা করতে করতে এখন তালগোল পাকিয়ে ফেলেছেন”। একই সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে করা নাসীরুদ্দীন পাটওয়ারীর মন্তব্যকে অনাকাঙ্ক্ষিত বলেও মন্তব্য করেন তিনি। শনিবার (২৫ জুলাই) একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে রাশেদ খান এসব কথা […]
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে কড়া ভাষায় সমালোচনা করে বলেছেন, তিনি “নেশা করতে করতে এখন তালগোল পাকিয়ে ফেলেছেন”। একই সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে করা নাসীরুদ্দীন পাটওয়ারীর মন্তব্যকে অনাকাঙ্ক্ষিত বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (২৫ জুলাই) একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে রাশেদ খান এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের অন্যতম পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনৈতিক নেতা। তার দাবি, আওয়ামী লীগ সরকারের সময়ও মির্জা ফখরুল কোনো ধরনের আপস করেননি এবং রাজনৈতিক অবস্থানে অটল ছিলেন।
রাশেদ খান বলেন, “নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির সংগ্রামী মহাসচিবকে নিয়ে যে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছে, তা অনাকাঙ্ক্ষিত। নেশা করতে করতে এখন তার তালগোল পাকিয়ে গেছে।”
তিনি আরও দাবি করেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় নাসীরুদ্দীন পাটওয়ারী নেতৃত্বের মূল পর্যায়ে ছিলেন না।
রাশেদ খানের ভাষ্য, সে সময় আন্দোলনের নেতৃত্বে ছিলেন নাহিদ ইসলামসহ অন্যান্য সমন্বয়করা এবং আন্দোলনকারীরা তাদের আহ্বানেই রাজপথে নেমেছিলেন। তার দাবি, নাসীরুদ্দীন পাটওয়ারী তখন কোনো সমন্বয়কের তালিকায়ও ছিলেন না।
তিনি বলেন, “এখন মুক্ত পরিবেশে বড় বড় বিপ্লবীর কথা বলা সহজ। কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করা আর এখন কথা বলা এক বিষয় নয়।”
নিজেদের রাজনৈতিক অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে রাশেদ খান বলেন, তারা আওয়ামী লীগ সরকারের সময় কারাবরণ, নির্যাতন ও নানা ধরনের হয়রানির শিকার হয়েছেন।
তার অভিযোগ, সেই সময় যারা সক্রিয় ছিলেন না, তারা এখন নিজেদের বড় রাজনৈতিক নেতা হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন।
সাক্ষাৎকারে তিনি আরও বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর বর্তমান রাজনৈতিক অবস্থান ও বক্তব্যের কারণে শেষ পর্যন্ত এনসিপিই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।
রাশেদ খানের দাবি, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় নাসীরুদ্দীন পাটওয়ারীর কর্মকাণ্ড তাকে একজন দায়িত্বশীল নেতার পরিবর্তে বিতর্কিত রাজনীতিক হিসেবেই প্রতিষ্ঠিত করছে।