সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
৩:৫৮ অপরাহ্ন, ২৭ জুলাই ২০২৬

সদস্যদের প্রত্যক্ষ ভোটে ইনকিলাব মঞ্চের নতুন নেতৃত্ব, শহীদ ওসমান হাদি আজীবনের মুখপাত্র

সদস্যদের প্রত্যক্ষ ভোটে ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক ও সদস্যসচিব নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে শহীদ ওসমান হাদিকে সংগঠনটির আজীবন মুখপাত্র ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে আট সদস্যের একটি আংশিক কমিটি এবং পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে একটি সার্চ কমিটিও ঘোষণা করা হয়েছে। রোববার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত ইনকিলাব মঞ্চের সাধারণ সভায় গণতান্ত্রিক […]

সদস্যদের প্রত্যক্ষ ভোটে ইনকিলাব মঞ্চের নতুন নেতৃত্ব, শহীদ ওসমান হাদি আজীবনের মুখপাত্র

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

সদস্যদের প্রত্যক্ষ ভোটে ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক ও সদস্যসচিব নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে শহীদ ওসমান হাদিকে সংগঠনটির আজীবন মুখপাত্র ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে আট সদস্যের একটি আংশিক কমিটি এবং পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে একটি সার্চ কমিটিও ঘোষণা করা হয়েছে।

রোববার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত ইনকিলাব মঞ্চের সাধারণ সভায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হন আব্দুল্লাহ আল জাবের এবং সদস্যসচিব নির্বাচিত হন ফাতিমা তাসনিম তুমা। একই সভায় শহীদ ওসমান হাদিকে সংগঠনের আজীবন মুখপাত্র ঘোষণা করা হয়।

নির্বাচনের পর নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্যসচিব সংগঠনের আট সদস্যবিশিষ্ট একটি আংশিক কমিটি ঘোষণা করেন।

ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে আব্দুল্লাহ আল জাবের, সদস্যসচিব ফাতিমা তাসনিম তুমা, সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম (রোকসান রাকিব), সহ-সাংগঠনিক সম্পাদক শোহাইব বিন আহসান সিয়াম, দপ্তর সম্পাদক রায়হান আহমেদ, অর্থ সম্পাদক মুহাম্মদ ওমায়ের, মিডিয়া ও প্রচার সম্পাদক নাঈম ইবনে জাহির এবং সহকারী মিডিয়া ও প্রচার সম্পাদক হাবিবুর রহমান মিসবাহ দায়িত্ব পেয়েছেন।

এছাড়া সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ এবং যোগ্য ও সক্রিয় সদস্যদের মূল্যায়নের মাধ্যমে আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ করার লক্ষ্যে একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে।

সার্চ কমিটির আহ্বায়ক করা হয়েছে জি এ সাবিরকে এবং সদস্যসচিব করা হয়েছে মামুনুর রহমান আদনানকে। কমিটির অন্য সদস্যরা হলেন আসাদুজ্জামান আসাদ, হিশাম ইব্রাহিম, শান্ত আক্তার এবং শাকিন শাহরাজ।

নবনির্বাচিত নেতৃত্ব সংগঠনকে আরও সুসংগঠিত, কার্যকর এবং অংশগ্রহণমূলক কাঠামোর মাধ্যমে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ