সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৩:৩৩ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬

বিএনপির পরিণতি শেখ হাসিনার চেয়েও ভয়াবহ হবে: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম দাবি করেছেন, বিএনপি যদি অন্য রাজনৈতিক দলগুলোর কার্যক্রম বাধাগ্রস্ত করে একক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করে, তাহলে দলটির পরিণতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়েও ভয়াবহ হতে পারে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এর আগে সিলেটের গোলাপগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের […]

বিএনপির পরিণতি শেখ হাসিনার চেয়েও ভয়াবহ হবে: সারজিস
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম দাবি করেছেন, বিএনপি যদি অন্য রাজনৈতিক দলগুলোর কার্যক্রম বাধাগ্রস্ত করে একক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করে, তাহলে দলটির পরিণতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়েও ভয়াবহ হতে পারে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এর আগে সিলেটের গোলাপগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে ফেরার পথে তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।

এনসিপির নেতাদের দাবি, সভা শেষে গোলাপগঞ্জ পৌরসভা এলাকা ত্যাগের সময় কয়েকজন ব্যক্তি ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে সারজিস আলমের গাড়িতে পাথর ও বোতল নিক্ষেপ করেন। এতে গাড়ির পেছনের কাচ ভেঙে যায়। পরে পাঁচমাইল এলাকায় দ্বিতীয় দফা হামলায় যুবশক্তির নেতা তারেক জামিল চোখে আঘাত পান।

হামলার জন্য ছাত্রদলকে দায়ী করে সারজিস আলম বলেন, “শেখ হাসিনা ছিলেন রক্তপিপাসু, আর তারেক রহমানের ছাত্রদল এখন চোখপিপাসু।” তিনি অভিযোগ করেন, হামলাকারীরা রড ও চাপাতি নিয়ে গাড়িবহরে আক্রমণ চালিয়েছে এবং তাদের কাছে এর ভিডিও প্রমাণ রয়েছে।

তিনি আরও বলেন, হামলার ধরন দেখে মনে হয়েছে এটি হত্যার উদ্দেশ্যে করা হয়েছে। বিএনপি এভাবে বিরোধী রাজনৈতিক দলগুলোর কর্মসূচি বন্ধ করতে চায় বলেও অভিযোগ করেন তিনি।

হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়ায়ও ক্ষোভ প্রকাশ করেন সারজিস আলম।

অন্যদিকে সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এসব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা হামলায় জড়িত ছিলেন না। তার দাবি, শহীদ পরিবারের সঙ্গে দেখা করলেও আহত ব্যক্তিদের না দেখায় স্থানীয়ভাবে উত্তেজনা সৃষ্টি হয়েছিল।

এ সময় এনসিপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা মিতু এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীও হামলার নিন্দা জানিয়ে জুলাই পদযাত্রার কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।

সিলেটের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক বলেন, গোলাপগঞ্জে এনসিপির কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছিল। ফেরার পথে কে বা কারা গাড়িতে ঢিল ছুড়ে কাচ ভেঙে দিয়েছে। তিনি জানান, ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ