যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সংগঠনটির সাংগঠনিক সম্পাদক শিহাব গুরুতর আহত হয়েছেন। হামলার অভিযোগে অপর সাংগঠনিক সম্পাদক জাকিরকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সংগঠনের অভ্যন্তরীণ সাংগঠনিক বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সংগঠনটির সাংগঠনিক সম্পাদক শিহাব গুরুতর আহত হয়েছেন। হামলার অভিযোগে অপর সাংগঠনিক সম্পাদক জাকিরকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সংগঠনের অভ্যন্তরীণ সাংগঠনিক বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের সময় শিহাব গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে নিউইয়র্ক পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার অভিযোগের ভিত্তিতে সাংগঠনিক সম্পাদক জাকিরকে আটক করা হয়। পরে প্রাথমিক তদন্ত শেষে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এই ঘটনার পর যুক্তরাষ্ট্রে ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে সংঘর্ষের কারণ বা ঘটনার বিষয়ে সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব কিংবা যুক্তরাষ্ট্র শাখার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। সাক্ষ্য-প্রমাণ ও অভিযোগ যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।