সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৬:১৮ অপরাহ্ন, ৫ আগস্ট ২০২৬

মনে হচ্ছে আরেকটি অনিবার্য বিপ্লব আসন্ন: জামায়াত আমির

দেশবাসীকে আরেকটি আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার দাবি, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নতুন এক গণআন্দোলনের দিকে এগোচ্ছে। বুধবার (৫ আগস্ট) রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলীয় […]

মনে হচ্ছে আরেকটি অনিবার্য বিপ্লব আসন্ন: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

দেশবাসীকে আরেকটি আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার দাবি, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নতুন এক গণআন্দোলনের দিকে এগোচ্ছে।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে, আরেকটি অনিবার্য বিপ্লব সামনে অপেক্ষা করছে। দেশের মানুষকে সেই বাস্তবতার জন্য প্রস্তুত থাকতে হবে।” তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার জাতির সঙ্গে প্রতারণা করছে এবং নির্বাচনের আগে দেওয়া নানা প্রতিশ্রুতি থেকে সরে এসেছে।

জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক রাজনৈতিক দলের নেতৃত্বে হয়নি; বরং ছাত্র-জনতা ও তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা একটি গণআন্দোলন ছিল। তার ভাষায়, “জুলাই আন্দোলনের প্রকৃত শক্তি ছিল দেশের সাধারণ মানুষ। এর একক কোনো মাস্টারমাইন্ড নেই।”

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের নিয়ে রাজনৈতিক বিভাজন নয়, বরং তাদের যথাযথ সম্মান, চিকিৎসা এবং পুনর্বাসন নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে ২০২৪ সালের জুলাই-আগস্টের সহিংসতার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

গণসমাবেশে বক্তব্য দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমেদ বীর বিক্রম, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদসহ ১১ দলীয় জোটের বিভিন্ন নেতা। বক্তারা গণভোটের রায় বাস্তবায়ন, রাজনৈতিক সংস্কার এবং গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার দাবি জানান।

এদিকে সমাবেশের পর রাজধানীর একটি হাসপাতালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের আহত নেতাকর্মীদের দেখতে গিয়ে ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, অতীতে আওয়ামী লীগ আমলে যেভাবে রাজনৈতিক হামলার ঘটনা ঘটেছে, বর্তমানে একই ধরনের সহিংসতার পুনরাবৃত্তি হচ্ছে। তিনি সাম্প্রতিক শিক্ষাঙ্গনের সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ