সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
৬:২৭ পিএম, ৬ আগস্ট ২০২৬

নিউইয়র্কে প্রায় ১০ লাখ অ্যাপার্টমেন্টের ভাড়া বৃদ্ধি স্থগিত, কার্যকর ১ অক্টোবর থেকে

নিউইয়র্ক সিটির প্রায় ১০ লাখ রেন্ট-স্ট্যাবিলাইজড (Rent-Stabilized) অ্যাপার্টমেন্টের ভাড়া এক ও দুই বছর মেয়াদি লিজের ক্ষেত্রে শূন্য শতাংশ (০%) নির্ধারণ করা হয়েছে। নিউইয়র্ক সিটির রেন্ট গাইডলাইনস বোর্ডের (RGB) এই সিদ্ধান্ত আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হবে এবং ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নতুন বা নবায়ন হওয়া লিজের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই সিদ্ধান্তকে নিউইয়র্কের আবাসন […]

নিউইয়র্কে প্রায় ১০ লাখ অ্যাপার্টমেন্টের ভাড়া বৃদ্ধি স্থগিত, কার্যকর ১ অক্টোবর থেকে

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

নিউইয়র্ক সিটির প্রায় ১০ লাখ রেন্ট-স্ট্যাবিলাইজড (Rent-Stabilized) অ্যাপার্টমেন্টের ভাড়া এক ও দুই বছর মেয়াদি লিজের ক্ষেত্রে শূন্য শতাংশ (০%) নির্ধারণ করা হয়েছে। নিউইয়র্ক সিটির রেন্ট গাইডলাইনস বোর্ডের (RGB) এই সিদ্ধান্ত আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হবে এবং ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নতুন বা নবায়ন হওয়া লিজের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

এই সিদ্ধান্তকে নিউইয়র্কের আবাসন নীতিতে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কারণ, শহরের ইতিহাসে এই প্রথম একসঙ্গে এক ও দুই বছর মেয়াদি রেন্ট-স্ট্যাবিলাইজড লিজে কোনো ভাড়া বৃদ্ধি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেন্ট গাইডলাইনস বোর্ড গত ২৫ জুন অনুষ্ঠিত বৈঠকে ৭-১ ভোটে প্রস্তাবটি অনুমোদন করে। এরপর নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এটি শহরের লাখো কর্মজীবী ও মধ্যবিত্ত ভাড়াটিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ স্বস্তির খবর। তার ভাষায়, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও আবাসন সংকটের মধ্যে ভাড়াটিয়াদের জন্য এই সিদ্ধান্ত অত্যন্ত প্রয়োজনীয় ছিল।

নিউইয়র্ক সিটির মোট ভাড়ার বাসার ৪০ শতাংশেরও বেশি এই সিদ্ধান্তের আওতায় পড়বে। ফলে প্রায় ১০ লাখ রেন্ট-স্ট্যাবিলাইজড অ্যাপার্টমেন্টের বাসিন্দারা আগামী এক বছর নতুন লিজ বা নবায়নের সময় ভাড়া বৃদ্ধি থেকে মুক্ত থাকবেন। তবে এই সিদ্ধান্ত শুধু রেন্ট-স্ট্যাবিলাইজড অ্যাপার্টমেন্টের জন্য প্রযোজ্য। বাজারদর (Market-rate) ভিত্তিক অ্যাপার্টমেন্টের ভাড়ার ওপর এর কোনো প্রভাব পড়বে না।

দীর্ঘদিন ধরে ভাড়া বৃদ্ধি ঠেকানোর দাবিতে আন্দোলন করে আসা ভাড়াটিয়া সংগঠনগুলো এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, উচ্চ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মধ্যে এই সিদ্ধান্ত লাখো পরিবারের আর্থিক চাপ কমাতে সহায়ক হবে। অন্যদিকে বাড়িওয়ালাদের সংগঠনগুলো এর বিরোধিতা করে বলেছে, পরিচালন ব্যয়, কর, বীমা ও রক্ষণাবেক্ষণ খরচ বাড়তে থাকলেও ভাড়া বাড়ানোর সুযোগ না থাকায় ভবন পরিচালনা কঠিন হয়ে পড়বে। এ নিয়ে ইতোমধ্যে আইনি চ্যালেঞ্জও শুরু হয়েছে।

মেয়র মামদানি জানান, ভাড়া স্থগিতের পাশাপাশি সাশ্রয়ী মূল্যের আবাসন নির্মাণ ও সংরক্ষণ, ভবন পরিচালনার ব্যয় কমানো এবং ভাড়াটিয়াদের অধিকার নিশ্চিত করতে তার প্রশাসন আরও বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ