সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
২:৫০ পিএম, ১১ আগস্ট ২০২৬

পার্বত্য অঞ্চল ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে,, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

পার্বত্য অঞ্চল ও পাহাড়ি এলাকাকে ঘিরে একটি মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দেশের পাহাড়ি অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার রাজধানীর হোটেল ক্রাউন প্লাজায় আয়োজিত ‘বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী শব্দটির অযৌক্তিকতা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব […]

পার্বত্য অঞ্চল ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে,, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

পার্বত্য অঞ্চল ও পাহাড়ি এলাকাকে ঘিরে একটি মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দেশের পাহাড়ি অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার রাজধানীর হোটেল ক্রাউন প্লাজায় আয়োজিত ‘বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী শব্দটির অযৌক্তিকতা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, পার্বত্য অঞ্চলের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে একটি মহল দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে তৎপর রয়েছে। দেশের স্বার্থ এবং পাহাড়ি এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কর্মকাণ্ডের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, পরিস্থিতি মোকাবিলায় দেশের সব নাগরিকের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। পার্বত্য অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার ওপরও গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহিরউদ্দিন স্বপন ‘আদিবাসী’ শব্দের ব্যবহার নিয়ে চলমান বিতর্কের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, এ বিষয়ে কোনো ধরনের ‘পাতানো ফাঁদে’ পা দেওয়া উচিত নয়।

একই সঙ্গে পাহাড়ি জনগোষ্ঠীর অধিকার ও স্বাধিকার নিশ্চিত করার পাশাপাশি জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডে তাদের সমানভাবে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

রাজধানীর হোটেল ক্রাউন প্লাজায় অনুষ্ঠিত গোলটেবিল আলোচনায় বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে প্রায় ৪০ জন বক্তা বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ