২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে আর্জেন্টিনা। সেই হতাশা কাটিয়ে ওঠার আগেই বাবাকে হারিয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। ৬৮ বছর বয়সে মারা গেছেন মেসির বাবা হোর্হে মেসি। বাবার মৃত্যুর পর এবার নিজের ফুটবল ক্যারিয়ার নিয়েও অনিশ্চয়তার কথা জানিয়েছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন […]
ছবি: সংগৃহীত
২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে আর্জেন্টিনা। সেই হতাশা কাটিয়ে ওঠার আগেই বাবাকে হারিয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। ৬৮ বছর বয়সে মারা গেছেন মেসির বাবা হোর্হে মেসি। বাবার মৃত্যুর পর এবার নিজের ফুটবল ক্যারিয়ার নিয়েও অনিশ্চয়তার কথা জানিয়েছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় ৩৯ বছর বয়সী মেসি বাবাকে হারানোর শোক প্রকাশ করেন। একই সঙ্গে ফুটবল ক্যারিয়ার আর কতদিন চালিয়ে যাবেন, তা নিয়েও সংশয়ের কথা জানান তিনি।
মেসি লেখেন, ‘তোমাকে ছাড়া আমি কী করবো, কীভাবে এগিয়ে যাবো, আমি জানি না। আমি শুধু ফুটবল খেলেছি, আর এখন আর বেশি দিন তা চালিয়ে যাব কি না, তা নিয়ে আমার গভীর সংশয় রয়েছে।’
বিশ্বকাপ ফাইনালের স্মৃতিও বাবার সঙ্গে জড়িয়ে ছিল বলে জানান মেসি। তিনি বলেন, বাবাকে বারবার বলতেন তারা ফাইনালে উঠবেন, যাতে হোর্হে মেসি গ্যালারিতে বসে তাকে দেখতে পারেন।
মেসির ভাষায়, ‘আমি তোমাকে বারবার বলতাম, আমরা ফাইনালে উঠবো, যাতে তুমি সেখানে যেতে পারো। আমরা ফাইনালে উঠেছিলাম, কিন্তু তুমি সেখানে থাকতে পারোনি।’
শিরোপা জিতে বাবাকে উৎসর্গ করার ইচ্ছাও ছিল মেসির। তিনি বলেন, বাবার জন্য বিশ্বকাপ জিততে চেয়েছিলেন এবং তাকে আরেকটি শিরোপা দেখাতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেটি সম্ভব হয়নি।
‘আমি চেয়েছিলাম তোমার জন্য এটি জিততে এবং তোমাকে আরেকটি শিরোপা দেখাতে। কিন্তু পারিনি, আমার পা আর চলছিল না,’ বলেন মেসি।
নিজের জীবন ও দীর্ঘ ফুটবল ক্যারিয়ারে বাবার অবদানের কথাও গভীর আবেগের সঙ্গে স্মরণ করেছেন তিনি। হোর্হে মেসি একই সঙ্গে তার বাবা, বন্ধু ও এজেন্টের ভূমিকা পালন করেছেন বলে উল্লেখ করেন মেসি।
তিনি বলেন, ‘তুমি ছিলে একজন বাবা, একজন বন্ধু এবং একজন এজেন্ট। প্রতিটি মুহূর্তে তোমার যা হওয়া প্রয়োজন ছিল, তুমি ঠিক তাই ছিলে। তুমি কখনো কোনো ভুল করোনি।’
বাবার মৃত্যুর পর মেসির এই আবেগঘন বক্তব্যে তার ভবিষ্যৎ ফুটবল ক্যারিয়ার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে তিনি কবে বা আদৌ অবসর নেবেন কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাননি।