সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
১২:৪৫ পিএম, ১৪ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে চালু হচ্ছে অজুর স্থান

যুক্তরাষ্ট্রের ডালাস-ফোর্ট ওর্থ আন্তর্জাতিক বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য পৃথক অজুর স্থান তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের শেষ নাগাদ টার্মিনাল ডি-এর একটি শৌচাগারে পুরুষ ও নারীদের জন্য আলাদা অজুর ব্যবস্থা চালু করা হবে। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনের বরাতে জানা গেছে, গত ৩১ জুলাই প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করা হয়। এ প্রকল্প […]

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে চালু হচ্ছে অজুর স্থান

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের ডালাস-ফোর্ট ওর্থ আন্তর্জাতিক বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য পৃথক অজুর স্থান তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের শেষ নাগাদ টার্মিনাল ডি-এর একটি শৌচাগারে পুরুষ ও নারীদের জন্য আলাদা অজুর ব্যবস্থা চালু করা হবে।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনের বরাতে জানা গেছে, গত ৩১ জুলাই প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করা হয়। এ প্রকল্প বাস্তবায়নে প্রায় ৩ লাখ ডলার ব্যয় ধরা হয়েছে। তবে এর অর্থ সরকারি তহবিল থেকে নয়, ব্যক্তিগত অর্থায়নে সংগ্রহ করা হচ্ছে।

বিমানবন্দরের ডি টার্মিনালের বিদ্যমান শৌচাগারের পাশে নিচু উচ্চতার বিশেষ বেসিন স্থাপন করা হবে। এসব বেসিন মূলত অজুর সময় পা ধোয়ার সুবিধার জন্য তৈরি করা হবে। পুরুষ ও নারীদের জন্য পৃথক অজুর স্থান রাখার পরিকল্পনা রয়েছে।

প্রকল্পের নথিতে বলা হয়েছে, সাধারণ শৌচাগারের বেসিনে পা ধোয়ার কারণে প্রায়ই মেঝেতে পানি ছড়িয়ে পড়ে এবং বেসিনও ক্ষতিগ্রস্ত হতে পারে। এ সমস্যা কমাতেই বিশেষভাবে অজুর জন্য তৈরি নিচু উচ্চতার ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর ব্যবস্থা এবারই প্রথম তৈরি হচ্ছে—বিষয়টি এমন নয়। বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, টার্মিনাল ডি-এর গেট ডি৪০-এর কাছে থাকা ইন্টারফেইথ চ্যাপেল ২০১৯ সালে চালুর সময় সেখানে দুটি অজু স্টেশন স্থাপন করা হয়েছিল।

নতুন প্রকল্পের মাধ্যমে বিমানবন্দরের আরেকটি স্থানে অজুর সুবিধা যুক্ত হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ