সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

অর্থনীতি
২:০৩ অপরাহ্ন, ১৮ আগস্ট ২০২৬

১৭ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স

আগস্ট মাসের প্রথম ১৭ দিনে দেশে ১৮৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৩ হাজার ২১০ কোটি ১০ লাখ টাকা, প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে। মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু সোমবার (১৭ আগস্ট) […]

১৭ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

আগস্ট মাসের প্রথম ১৭ দিনে দেশে ১৮৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৩ হাজার ২১০ কোটি ১০ লাখ টাকা, প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু সোমবার (১৭ আগস্ট) দেশে ১ হাজার ২০৫ কোটি ৪০ লাখ টাকা সমপরিমাণ প্রবাসী আয় এসেছে। এর ফলে চলতি মাসের প্রথম ১৭ দিনে রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ১৮৮ কোটি ৭০ লাখ ডলার।

গত বছরের আগস্টের প্রথম ১৭ দিনে দেশে ১৪২ কোটি ৪০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছিল। সেই হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৩২ দশমিক ৬০ শতাংশ।

অর্থবছরের শুরুতেও রেমিট্যান্সে প্রবৃদ্ধি

চলতি অর্থবছরের শুরু থেকে ১৭ আগস্ট পর্যন্ত দেশের সামগ্রিক রেমিট্যান্স পরিস্থিতিতেও ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। ১ জুলাই থেকে ১৭ আগস্ট পর্যন্ত দেশে মোট ৪৭৪ কোটি ৬০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৩৯০ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে চলতি অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২১ দশমিক ৬০ শতাংশ।

প্রবাসী আয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা এবং আমদানি ব্যয় মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চলতি অর্থবছরের শুরুতে রেমিট্যান্স প্রবাহে এই প্রবৃদ্ধি বৈদেশিক মুদ্রার সরবরাহে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ