সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আইন ও বিচার
৪:৫৯ অপরাহ্ন, ২৫ আগস্ট ২০২৬

গ্রেপ্তারি পরোয়ানায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেপ্তার

মরহুম রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। একটি অর্থ প্রতারণা মামলায় আদালতের দেওয়া সাজা এবং পরবর্তী গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান-২ নম্বরের এরাবিকা রেস্টুরেন্ট থেকে বিদিশাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ […]

গ্রেপ্তারি পরোয়ানায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

মরহুম রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। একটি অর্থ প্রতারণা মামলায় আদালতের দেওয়া সাজা এবং পরবর্তী গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান-২ নম্বরের এরাবিকা রেস্টুরেন্ট থেকে বিদিশাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন।

পুলিশের তথ্য অনুযায়ী, বিদিশার বিরুদ্ধে গুলশান থানায় অর্থ প্রতারণার অভিযোগে একটি মামলা রয়েছে। ওই মামলায় আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করেন।

আদালতের রায়ের পর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পরবর্তীতে পুলিশ তার অবস্থান শনাক্ত করে মঙ্গলবার রাতে গুলশানের এরাবিকা রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, আদালতের পরোয়ানা বাস্তবায়নের অংশ হিসেবেই বিদিশাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দায়ের করা মামলার সাজা ও আদালতের পরবর্তী নির্দেশনা অনুযায়ী আইনগত প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ