সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
৫:০৯ অপরাহ্ন, ২৫ আগস্ট ২০২৬

স্পেসএক্সে ট্রাম্পের সর্বোচ্চ ৫০ হাজার ডলারের বিনিয়োগ, প্রকাশ পেল আর্থিক নথিতে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্কের মহাকাশ কোম্পানি স্পেসএক্সের শেয়ারে জুন মাসে সর্বোচ্চ ৫০ হাজার ডলার বিনিয়োগ করেছেন। ২২ আগস্ট প্রকাশিত প্রেসিডেন্টের আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে। এর ফলে মার্কিন সরকারের বড় একটি কন্ট্রাক্টর প্রতিষ্ঠানে ট্রাম্পের সরাসরি আর্থিক অংশীদারিত্বের তথ্য প্রকাশ্যে এলো। নথি অনুযায়ী, ২৩ জুন ট্রাম্প ১৫ হাজার ১ ডলার থেকে ৫০ হাজার […]

স্পেসএক্সে ট্রাম্পের সর্বোচ্চ ৫০ হাজার ডলারের বিনিয়োগ, প্রকাশ পেল আর্থিক নথিতে
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্কের মহাকাশ কোম্পানি স্পেসএক্সের শেয়ারে জুন মাসে সর্বোচ্চ ৫০ হাজার ডলার বিনিয়োগ করেছেন। ২২ আগস্ট প্রকাশিত প্রেসিডেন্টের আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে। এর ফলে মার্কিন সরকারের বড় একটি কন্ট্রাক্টর প্রতিষ্ঠানে ট্রাম্পের সরাসরি আর্থিক অংশীদারিত্বের তথ্য প্রকাশ্যে এলো।

নথি অনুযায়ী, ২৩ জুন ট্রাম্প ১৫ হাজার ১ ডলার থেকে ৫০ হাজার ডলারের মধ্যে মূল্যের স্পেসএক্সের শেয়ার কিনেছেন। পরে ১২ আগস্ট তিনি সংশ্লিষ্ট আর্থিক নথিতে স্বাক্ষর করেন। জুন মাসে করা এক হাজারের বেশি স্টক লেনদেনের মধ্যে স্পেসএক্সে এই বিনিয়োগও ছিল।

ট্রাম্পের বিনিয়োগের সময়টিও বিশেষভাবে আলোচনায় এসেছে। ওই লেনদেনের মাত্র ১১ দিন আগে, ১২ জুন, স্পেসএক্স শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় এবং রেকর্ড গড়ে। সে সময় আইপিওতে কোম্পানিটির মূল্যায়ন করা হয়েছিল প্রায় ১ দশমিক ৭৭ ট্রিলিয়ন ডলার।

হোয়াইট হাউসের মুখপাত্র ডেভিস ইংল রয়টার্সকে জানিয়েছেন, ট্রাম্পের বিনিয়োগ পোর্টফোলিও তৃতীয় পক্ষের আর্থিক প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে পরিচালনা করে। তাদের দাবি, ট্রাম্প কিংবা তাঁর পরিবারের কেউ কোনো শেয়ার কেনা বা বিক্রির বিষয়ে নির্দেশনা, প্রভাব বা মতামত দেওয়ার সুযোগ রাখেন না।

স্পেসএক্সের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সম্পর্কের কারণে এই বিনিয়োগকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। ইলন মাস্ক একসময় ট্রাম্পের প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে স্পেসএক্স যুক্তরাষ্ট্রের সামরিক খাতের অন্যতম গুরুত্বপূর্ণ কন্ট্রাক্টর। প্রতিষ্ঠানটি বিভিন্ন সরকারি সংস্থা থেকে নিয়মিত অনুমোদন ও চুক্তিও পেয়ে থাকে।

ফলে ট্রাম্পের ব্যক্তিগত বিনিয়োগের সঙ্গে তাঁর প্রশাসনের সিদ্ধান্ত এবং স্পেসএক্সের সরকারি ব্যবসায়িক সম্পর্কের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। বিশেষ করে সরকারের গুরুত্বপূর্ণ একটি ঠিকাদার প্রতিষ্ঠানে প্রেসিডেন্টের ব্যক্তিগত আর্থিক অংশীদারিত্ব থাকায় সম্ভাব্য স্বার্থের সংঘাত নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রে বাণিজ্যিক মহাকাশ উৎক্ষেপণের সংখ্যা বাড়ানোর জন্য সম্প্রতি প্রশাসনকে উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। এই খাতে স্পেসএক্স অন্যতম প্রধান প্রতিষ্ঠান হওয়ায় কোম্পানিটির সঙ্গে সরকারের সম্পর্ক আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তবে ট্রাম্পের বিনিয়োগের সঠিক পরিমাণ এবং কেনা শেয়ারের সংখ্যা প্রকাশিত নথি থেকে নিশ্চিতভাবে জানা যায়নি। কারণ ফেডারেল আর্থিক নথিতে অনেক ক্ষেত্রে সম্পদের প্রকৃত মূল্য প্রকাশ না করে নির্দিষ্ট একটি মূল্যসীমার মধ্যে তা উল্লেখ করা হয়।

নথি অনুযায়ী, স্পেসএক্সে ট্রাম্পের বিনিয়োগের মূল্য ১৫ হাজার ১ ডলার থেকে ৫০ হাজার ডলারের মধ্যে। ফলে তিনি ঠিক কত ডলার বিনিয়োগ করেছেন এবং কতটি শেয়ার কিনেছেন, তা নির্দিষ্টভাবে জানা সম্ভব হয়নি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ