সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
২:২১ পূর্বাহ্ন, ১৬ আগস্ট ২০২৫

কিংসের অসহযোগিতায় সংকটে বাফুফে, অন্ধকারে চলল অনুশীলন

বাহরাইনে অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্পের জন্য ইংল্যান্ড প্রবাসী ফুটবলার কিউবা মিচেলকে ছাড়েনি কিংস। এবার সিনিয়র জাতীয় দলে ডাক পাওয়া ১০ ফুটবলারকেও ছাড়ছে না তারা। শুক্রবার কিংসের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার ভৌমিক বাফুফের সাধারণ সম্পাদককে লেখা চিঠিতে এ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। এদিকে ফ্লাডলাইট জ্বলেনি। তাই ঢাকা জাতীয় স্টেডিয়ামে অন্ধকারে অনুশীলন চালিয়ে যান স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। খেলোয়াড় […]

কিংসের অসহযোগিতায় সংকটে বাফুফে, অন্ধকারে চলল অনুশীলন
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বাহরাইনে অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্পের জন্য ইংল্যান্ড প্রবাসী ফুটবলার কিউবা মিচেলকে ছাড়েনি কিংস। এবার সিনিয়র জাতীয় দলে ডাক পাওয়া ১০ ফুটবলারকেও ছাড়ছে না তারা। শুক্রবার কিংসের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার ভৌমিক বাফুফের সাধারণ সম্পাদককে লেখা চিঠিতে এ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন।

এদিকে ফ্লাডলাইট জ্বলেনি। তাই ঢাকা জাতীয় স্টেডিয়ামে অন্ধকারে অনুশীলন চালিয়ে যান স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা।

খেলোয়াড় না ছাড়ার পেছনে কিংস চিঠিতে লিখেছে, ‘দীর্ঘদিন খেলোয়াড়দের প্রশিক্ষণের বাইরে থাকা, তাদের ইনজুরি প্রবণতা কমানোর জন্য বাফুফের ২০২৫-২৬ ফুটবল মৌসুম সামনে রেখে আমাদের প্রাক-মৌসুম প্রস্তুতি শুরু হয়েছে। তাই খেলোয়াড়দের ছাড়া সম্ভব হচ্ছে না বলে আন্তরিকভাবে দুঃখিত।’

চিঠিতে তারা ইনজুরি সংক্রান্ত রেফারেন্স হিসাবে গত বছর বিশ্বনাথ ঘোষের ঘটনা উল্লেখ করেছে। কিংসের ফুটবলারদের কাল শুরু হওয়া জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল। কিংসের সভাপতি ইমরুল হাসান বাফুফের সিনিয়র সহসভাপতি। তিনি আবার জাতীয় দল কমিটির ডেপুটি চেয়ারম্যানও।

জাতীয় দলের ক্যাম্প ১৩ আগস্ট শুরু, এ সংক্রান্ত চিঠিতে তারও স্বাক্ষর রয়েছে। এরপরও তার ক্লাব খেলোয়াড় না ছেড়ে বাফুফেকে সংকটে ফেলেছে। নেপালে দুটি প্রীতি ম্যাচের জন্য কিংসের তপু বর্মণ, সাদ উদ্দিন, তারিক কাজী, হৃদয়, সোহেল রানা, মো. সোহেল রানা, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেন ডাক পেয়েছিলেন।

কিংসের পর দ্বিতীয় সর্বোচ্চ পাঁচজন ঢাকা আবাহনীর ফুটবলার ক্যাম্পে ডাক পেয়েছেন। ক্যাম্পে যোগ দিয়েছেন আবাহনীর মিতুল মারমা, কাজেম, শাকিল, ইব্রাহিম ও পাপন।

এদিকে কাল বিকালে জাতীয় স্টেডিয়ামে ভঙ্গুর জাতীয় দলকে অনুশীলন করান কোচ কাবরেরা। তবে ফ্লাডলাইট না থাকায় সন্ধ্যার পর অন্ধকারে ট্র্যাকে ফুটবলারদের রানিং করান তিনি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ