সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
৩:৫৩ অপরাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৬

ভারতে দুই বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি

ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই বছর কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেরত আসাদের মধ্যে ৪৩ জন পুরুষ ও চারজন নারী। তাদের বাড়ি নড়াইল, বাগেরহাট, গোপালগঞ্জ, সাতক্ষীরা, ঢাকা ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায়। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা […]

ভারতে দুই বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই বছর কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসাদের মধ্যে ৪৩ জন পুরুষ ও চারজন নারী। তাদের বাড়ি নড়াইল, বাগেরহাট, গোপালগঞ্জ, সাতক্ষীরা, ঢাকা ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, উন্নত জীবন ও ভালো কাজের আশায় দালালের মাধ্যমে প্রায় আড়াই বছর আগে সীমান্তপথে অবৈধভাবে ভারতের তামিলনাড়ুতে প্রবেশ করেন তারা। সেখানে বিভিন্ন বাসাবাড়ি, কৃষিখামার ও অন্যান্য প্রতিষ্ঠানে কাজ করতেন।

পরে ভারতীয় পুলিশের হাতে আটক হন তারা। আদালতে হাজির করার পর অবৈধ অনুপ্রবেশের অভিযোগে প্রত্যেককে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। সাজা শেষে তামিলনাড়ুর সালেমের আত্তর ও ত্রিচি এলাকার দুটি বেসরকারি শেল্টার হোমে আশ্রয় নেন তারা।

দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট দূতাবাসের সহযোগিতায় তাদের দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়। এর ধারাবাহিকতায় ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে বৃহস্পতিবার সন্ধ্যায় পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তারা।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ৪৭ জনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে। পরে যশোর মহিলা আইনজীবী সমিতি, রাইটস যশোর এবং জাস্টিস অ্যান্ড কেয়ার নামের তিনটি মানবাধিকার সংস্থা তাদের গ্রহণ করে।

যশোর মহিলা আইনজীবী সমিতির এরিয়া কো-অর্ডিনেটর রেখা বিশ্বাস বলেন, ভারত থেকে ফেরত আসা ৪৭ জনকে বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করে তাদের শেল্টার হোমে রাখা হয়েছে। প্রয়োজনীয় সহায়তা ও আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দীর্ঘদিন পর দেশে ফিরে পরিবারের কাছে যেতে পারার সুযোগ পেয়ে ফেরত আসা অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন।

সংশ্লিষ্টরা বলছেন, দালালদের প্রলোভনে পড়ে অবৈধ পথে বিদেশে যেতে গিয়ে অনেক বাংলাদেশি নানা ঝুঁকির মুখে পড়ছেন। বিশেষ করে ভালো চাকরি ও বেশি বেতনের আশ্বাসে সীমান্তপথে ভারতে প্রবেশের পর আটক, কারাভোগ এবং দীর্ঘদিন দেশে ফিরতে না পারার মতো পরিস্থিতির শিকার হচ্ছেন অনেকে।

তাই বিদেশে যাওয়ার ক্ষেত্রে বৈধ ও নিরাপদ অভিবাসন প্রক্রিয়া অনুসরণ এবং দালালচক্রের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ