সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৪:০৫ অপরাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৬

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ ঘিরে দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে জাতীয় দলের হয়ে শেষবার মাঠে নামবেন তিনি। ম্যাচটি বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইতালিয়ান সাংবাদিক ও ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বেনিনের বিপক্ষে ঘোষিত দলে মেসিকে রেখেছেন। রোমানো নিজের […]

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ ঘিরে দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে জাতীয় দলের হয়ে শেষবার মাঠে নামবেন তিনি। ম্যাচটি বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইতালিয়ান সাংবাদিক ও ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো।

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বেনিনের বিপক্ষে ঘোষিত দলে মেসিকে রেখেছেন। রোমানো নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টিকে মেসির ‘লাস্ট ড্যান্স’ হিসেবে উল্লেখ করেছেন। জাতীয় দলের সমর্থকদের বিদায় জানাতেই এই ম্যাচে মেসি মাঠে নামবেন বলে জানান তিনি।

বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর থেকেই মেসির শেষ ম্যাচ নিয়ে আলোচনা চলছিল। জাতীয় দলের হয়ে তাকে শেষবার কবে মাঠে দেখা যাবে, সেই অপেক্ষায় ছিলেন আর্জেন্টিনার সমর্থকেরাও। এবার ৬ অক্টোবরের ম্যাচটি সেই বিদায়ের মঞ্চ হতে যাচ্ছে।

আর্জেন্টিনার জার্সিতে মেসির প্রতিটি ম্যাচই সমর্থকদের কাছে বিশেষ। তবে মনুমেন্টালের এই ম্যাচটি ভিন্ন আবেগের হবে। সেদিন গ্যালারিতে শুধু মেসির খেলা দেখার অপেক্ষা থাকবে না, থাকবে জাতীয় দলের জার্সিতে তার দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানানোর মুহূর্তও।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ