সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
৪:৩৮ অপরাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৬

সৌদি আরব ভ্রমণে যুক্তরাষ্ট্রের নতুন সতর্কতা, ‘লেভেল ৩’ জারি

সৌদি আরব ভ্রমণের বিষয়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা হালনাগাদ করেছে যুক্তরাষ্ট্র। নতুন নির্দেশনায় সৌদি আরবের জন্য ‘লেভেল ৩: ভ্রমণ পুনর্বিবেচনা করুন’ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক ভ্রমণসংক্রান্ত ওয়েবসাইটে এ সতর্কতা প্রকাশ করা হয়। হালনাগাদ সতর্কতায় বলা হয়েছে, সৌদি আরবের বিভিন্ন এলাকায় মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলো ইরানের ড্রোন […]

সৌদি আরব ভ্রমণে যুক্তরাষ্ট্রের নতুন সতর্কতা, ‘লেভেল ৩’ জারি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

সৌদি আরব ভ্রমণের বিষয়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা হালনাগাদ করেছে যুক্তরাষ্ট্র। নতুন নির্দেশনায় সৌদি আরবের জন্য ‘লেভেল ৩: ভ্রমণ পুনর্বিবেচনা করুন’ সতর্কতা জারি করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক ভ্রমণসংক্রান্ত ওয়েবসাইটে এ সতর্কতা প্রকাশ করা হয়।

হালনাগাদ সতর্কতায় বলা হয়েছে, সৌদি আরবের বিভিন্ন এলাকায় মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলো ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকিতে রয়েছে। একই সঙ্গে দেশটির কিছু অঞ্চলে হামলার আশঙ্কা বেড়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মক্কা, তাইফ ও জেদ্দায় নিরাপত্তা সতর্কতা

আঞ্চলিক অস্থিরতার পাশাপাশি সৌদি আরব ও ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর দীর্ঘদিনের বিরোধও নতুন করে গুরুত্ব পেয়েছে।

সৌদি আরবের অভিযোগ, হুতিরা মক্কার দিকে ড্রোন নিক্ষেপ করেছে। এর পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার মক্কায় নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। কয়েক মিনিটের মধ্যেই সেই সতর্কতা প্রত্যাহার করে নেয় সৌদি কর্তৃপক্ষ।

একই ধরনের সতর্কতা জারি করা হয়েছিল তাইফ ও দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর জেদ্দাতেও।

২০১৭ সালের পর এবারই প্রথম মক্কায় এ ধরনের নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইয়েমেনে সর্বোচ্চ সতর্কতা

ইয়েমেন ভ্রমণের বিষয়ে মার্কিন নাগরিকদের জন্য এরই মধ্যে সর্বোচ্চ ‘লেভেল ৪: ভ্রমণ করবেন না’ সতর্কতা রয়েছে। নতুন করে সৌদি আরবের ভ্রমণ সতর্কতা বাড়ানোর পেছনেও মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে গুরুত্ব দেওয়া হয়েছে।

ইয়েমেনের সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে সংঘাত শুরু হয় ২০১৫ সালে। এর আগে হুতিরা রাজধানী সানা দখল করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে ক্ষমতাচ্যুত করেছিল। পরে হুতিদের বিরুদ্ধে যুদ্ধে ইয়েমেনের সরকারি বাহিনীর পাশে দাঁড়ায় সৌদি আরব।

সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা ও ইরান-সংক্রান্ত সংঘাতের প্রেক্ষাপটে সৌদি আরব ও হুতিদের পুরোনো বিরোধও আবার সামনে এসেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ