জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে অধিবেশনের সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, অর্থনৈতিক অগ্রগতি এবং দেশের উন্নয়ন কার্যক্রমে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদার করার বিষয় নিয়ে আলোচনা করেন তাঁরা। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট […]
ছবি: সংগৃহীত
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে অধিবেশনের সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, অর্থনৈতিক অগ্রগতি এবং দেশের উন্নয়ন কার্যক্রমে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদার করার বিষয় নিয়ে আলোচনা করেন তাঁরা। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় হয়।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বৈঠকে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের উন্নয়ন প্রকল্পে সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়েছে। বৈশ্বিক অর্থনৈতিক ও জ্বালানি সংকটের মতো বহিরাগত চাপ মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তার বিষয়ও আলোচনায় এসেছে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে নিউইয়র্কে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক ও অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। ২৪ সেপ্টেম্বর সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে প্রথমবারের মতো বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।
বাংলাদেশের উন্নয়ন, বিনিয়োগ ও অর্থনৈতিক অগ্রাধিকার নিয়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যোগাযোগ বাড়ানোও তাঁর এবারের নিউইয়র্ক সফরের অন্যতম কর্মসূচি।