সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৫:১৭ অপরাহ্ন, ২৬ সেপ্টেম্বর ২০২৬

‘২০২৭ বিশ্বকাপই শেষ’—জানালেন কোহলি

টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন বিরাট কোহলি। এখন শুধু ওয়ানডে খেলছেন ভারতের এই তারকা ব্যাটার। এবার জানিয়ে দিলেন, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপই হতে যাচ্ছে ভারতের হয়ে তাঁর শেষ বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে আগামী বছর অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। ৫০ ওভারের এই টুর্নামেন্ট ৪ থেকে ২১ অক্টোবর পর্যন্ত হওয়ার কথা রয়েছে। […]

‘২০২৭ বিশ্বকাপই শেষ’—জানালেন কোহলি
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন বিরাট কোহলি। এখন শুধু ওয়ানডে খেলছেন ভারতের এই তারকা ব্যাটার। এবার জানিয়ে দিলেন, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপই হতে যাচ্ছে ভারতের হয়ে তাঁর শেষ বিশ্বকাপ।

দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে আগামী বছর অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। ৫০ ওভারের এই টুর্নামেন্ট ৪ থেকে ২১ অক্টোবর পর্যন্ত হওয়ার কথা রয়েছে।

ভারতের মিডিয়া প্রতিষ্ঠান জিওস্টারের সঙ্গে আলাপচারিতায় নিজের পরিকল্পনার কথা জানান কোহলি। তিনি বলেন, এটি ভারতের হয়ে তাঁর শেষ বিশ্বকাপ হবে এবং বিশ্বকাপ জেতাই তাঁর প্রধান লক্ষ্য। সেই লক্ষ্যে নিজের সর্বোচ্চটা দেওয়ার কথাও জানান তিনি।

ওয়ানডে বিশ্বকাপের প্রতিদ্বন্দ্বিতা ও চাপের মাত্রা নিয়েও কথা বলেন কোহলি। তাঁর মতে, ৫০ ওভারের বিশ্বকাপে টানা প্রায় ১০ ম্যাচে একই মাত্রার তীব্রতা ধরে রাখা খুবই কঠিন।

বিশ্বকাপে এখন পর্যন্ত ৩৭ ম্যাচে ৫৯.৮৩ গড়ে ১ হাজার ৭৯৫ রান করেছেন কোহলি। তাঁর নামের পাশে রয়েছে ৫টি সেঞ্চুরি ও ১২টি ফিফটি।

বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ডটি শচীন টেন্ডুলকারের। তাঁর ২ হাজার ২৭৮ রানের রেকর্ড পেরোতে কোহলির প্রয়োজন আরও ৪৮৪ রান।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ