সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
৪:৩৩ অপরাহ্ন, ৭ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবতরণের সময় প্যারাস্যুট জড়িয়ে দুই স্কাইডাইভারের মৃত্যু

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লেক এলসিনোর এলাকায় অবতরণের সময় মাঝআকাশে দুই স্কাইডাইভারের প্যারাস্যুট পরস্পরের সঙ্গে জড়িয়ে যায়। এতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে। দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ভূমি থেকে প্রায় ৪৫ মিটার বা ১৪৮ ফুট উচ্চতায় অবতরণের সময় দুই স্কাইডাইভারের মধ্যে সংঘর্ষ হয়। […]

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবতরণের সময় প্যারাস্যুট জড়িয়ে দুই স্কাইডাইভারের মৃত্যু

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লেক এলসিনোর এলাকায় অবতরণের সময় মাঝআকাশে দুই স্কাইডাইভারের প্যারাস্যুট পরস্পরের সঙ্গে জড়িয়ে যায়। এতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের দুজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে। দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ভূমি থেকে প্রায় ৪৫ মিটার বা ১৪৮ ফুট উচ্চতায় অবতরণের সময় দুই স্কাইডাইভারের মধ্যে সংঘর্ষ হয়। এতে তাঁদের প্যারাস্যুট দুটি একে অপরের সঙ্গে জড়িয়ে যায়।

দুর্ঘটনার পর দুজনই গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। তবে নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।

স্কাইডাইভ এলসিনোরের এক মুখপাত্র জানান, প্রতিষ্ঠানটির আয়োজনে নারীদের জন্য পরিচালিত একটি প্রশিক্ষণ শিবির চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ