সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
৭:৫০ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬

নিউইয়র্কে শীতের জ্বালানি বিলে সর্বোচ্চ ১ হাজার ৮৬ ডলার সহায়তা, আবেদন শুরু

শীত মৌসুমে ঘর গরম রাখার খরচ কমাতে নিউইয়র্ক অঙ্গরাজ্যের নিম্ন ও মধ্যম আয়ের যোগ্য পরিবারগুলোর জন্য সরকারি সহায়তার আবেদন শুরু হয়েছে। ২০২৬-২৭ মৌসুমে হোম এনার্জি অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম (হিপ) বা হিটিং অ্যাসিস্ট্যান্স কর্মসূচির আওতায় পরিবারগুলো সর্বোচ্চ ১ হাজার ৮৬ ডলার পর্যন্ত সহায়তা পেতে পারে। গত ২ নভেম্বর থেকে এ কর্মসূচির নিয়মিত সুবিধার জন্য আবেদন নেওয়া হচ্ছে। […]

নিউইয়র্কে শীতের জ্বালানি বিলে সর্বোচ্চ ১ হাজার ৮৬ ডলার সহায়তা, আবেদন শুরু

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

শীত মৌসুমে ঘর গরম রাখার খরচ কমাতে নিউইয়র্ক অঙ্গরাজ্যের নিম্ন ও মধ্যম আয়ের যোগ্য পরিবারগুলোর জন্য সরকারি সহায়তার আবেদন শুরু হয়েছে। ২০২৬-২৭ মৌসুমে হোম এনার্জি অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম (হিপ) বা হিটিং অ্যাসিস্ট্যান্স কর্মসূচির আওতায় পরিবারগুলো সর্বোচ্চ ১ হাজার ৮৬ ডলার পর্যন্ত সহায়তা পেতে পারে। গত ২ নভেম্বর থেকে এ কর্মসূচির নিয়মিত সুবিধার জন্য আবেদন নেওয়া হচ্ছে।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল ২০২৬-২৭ শীত মৌসুমের কর্মসূচি চালুর ঘোষণা দেন। বিদ্যুৎ, প্রাকৃতিক গ্যাস, তেল, কেরোসিন, প্রোপেন, কাঠ ও কয়লাসহ বিভিন্ন জ্বালানির খরচ মেটাতে এ সহায়তা দেওয়া হয়।

তবে প্রত্যেক পরিবার সমান অর্থ পাবে না। পরিবারের সদস্যসংখ্যা, মোট আয়, ঘর গরম করার প্রধান জ্বালানির ধরন এবং পরিবারে ছয় বছরের কম বয়সী শিশু, ৬০ বছর বা তার বেশি বয়সী ব্যক্তি কিংবা স্থায়ীভাবে প্রতিবন্ধী সদস্য আছেন কি না—এসব বিষয় বিবেচনা করে সহায়তার পরিমাণ নির্ধারণ করা হবে।

জ্বালানির ধরন অনুযায়ী সহায়তার পরিমাণেও পার্থক্য রয়েছে। তেল, কেরোসিন ও প্রোপেন ব্যবহারকারী যোগ্য পরিবার সর্বোচ্চ ৯৯০ ডলার এবং কাঠ, কাঠের গুঁড়া বা কয়লা ব্যবহারকারী পরিবার সর্বোচ্চ ৭০০ ডলার পেতে পারে। অন্যান্য জ্বালানির ক্ষেত্রে সহায়তার পরিমাণ নির্ধারিত হবে পরিবারের যোগ্যতা ও পরিস্থিতি অনুযায়ী।

বাড়ির মালিকদের পাশাপাশি যোগ্য ভাড়াটিয়ারাও এ কর্মসূচিতে আবেদন করতে পারবেন। অনুমোদিত অর্থ সাধারণত সরাসরি সংশ্লিষ্ট বিদ্যুৎ, গ্যাস বা জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছে পাঠানো হয়।

নিউইয়র্ক সিটির বাসিন্দারা অনলাইনে ACCESS HRA ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনসংক্রান্ত তথ্য ও সহায়তার জন্য ৭১৮-৫৫৭-১৩৯৯ নম্বরেও যোগাযোগ করা যাবে। ডাকযোগে, সরাসরি নির্ধারিত কার্যালয়ে গিয়েও আবেদন জমা দেওয়ার সুযোগ রয়েছে।

কর্মসূচির বরাদ্দ সীমিত হওয়ায় যোগ্য পরিবারগুলোকে দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ