সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৪:২৯ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬

ইতিহাসের সবচেয়ে বড় বন্দিবিনিময়ে সম্মত রাশিয়া-ইউক্রেন, আলোচনায় নতুন অগ্রগতি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এ পর্যন্ত সবচেয়ে বড় যুদ্ধবন্দি বিনিময়ের পরিকল্পনায় সম্মতি হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা জানান। জেলেনস্কি বলেন, রাশিয়া বড় পরিসরে বন্দিবিনিময়ে সম্মতি দিয়েছে। তাঁর ভাষায়, ‘এটি হবে […]

ইতিহাসের সবচেয়ে বড় বন্দিবিনিময়ে সম্মত রাশিয়া-ইউক্রেন, আলোচনায় নতুন অগ্রগতি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এ পর্যন্ত সবচেয়ে বড় যুদ্ধবন্দি বিনিময়ের পরিকল্পনায় সম্মতি হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা জানান।

জেলেনস্কি বলেন, রাশিয়া বড় পরিসরে বন্দিবিনিময়ে সম্মতি দিয়েছে। তাঁর ভাষায়, ‘এটি হবে যুদ্ধবন্দিদের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বড় বিনিময়। এটি একটি বাস্তব অর্জন। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

জেলেনস্কি জানান, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনায় বন্দিবিনিময়ের বিষয়ে অগ্রগতি হয়েছে। আলোচনাটি যুদ্ধের অবসান নিয়ে নতুন করে আশার সঞ্চার করেছে বলেও মন্তব্য করেন তিনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, এ বিষয়ে আরও বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রতিটি আলোচনার পর্ব থেকে সুনির্দিষ্ট অগ্রগতি আসা উচিত। আলোচনার মাধ্যমে দুই দেশকে যুদ্ধের অবসানের আরও কাছাকাছি নিয়ে যাওয়াই লক্ষ্য।

পরবর্তী আলোচনায় ইউরোপীয় প্রতিনিধিরাও সরাসরি অংশ নেবেন বলে জানান জেলেনস্কি। তাঁরা আলাদা কোনো পক্ষ হিসেবে নয়, বরং আলোচক দলের অংশ হিসেবেই যুক্ত থাকবেন। তাঁর মতে, যুদ্ধটি ইউরোপের মাটিতে চলছে এবং ভবিষ্যতে ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে চায়। তাই দেশটির নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য আলোচনায় ইউরোপের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।

এর আগে বৃহস্পতিবার মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। পরে তাঁরা ডাবলিনে গিয়ে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন। এর আগে আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়।

বন্দিবিনিময়ের বিষয়ে অগ্রগতির কথা জানানো হলেও কবে এই বিনিময় হবে, কতজন বন্দি এতে অংশ নেবেন কিংবা বিস্তারিত পরিকল্পনা কী—তা এখনো প্রকাশ করা হয়নি। বৃহত্তর শান্তি আলোচনায়ও ভূখণ্ডসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে দুই দেশের মতপার্থক্য রয়ে গেছে।

সূত্র: আনাদোলু, রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেস

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ