সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৬:৫৪ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬

যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে ঘিরে উত্তেজনা, পাল্টাপাল্টি স্লোগান

যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে একটি আলোচনা সভা শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে ঘিরে উত্তেজনা তৈরি হয়। অনুষ্ঠান শেষে ক্যাম্পাস ছাড়ার সময় আওয়ামী লীগের একদল কর্মী-সমর্থক তাঁকে লক্ষ্য করে স্লোগান দেন বলে প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রের বরাতে জানা গেছে। এ সময় এনসিপির যুক্তরাজ্য শাখার নেতা-কর্মীরা তাঁকে ঘিরে নিরাপত্তা দিয়ে গাড়িতে […]

যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে ঘিরে উত্তেজনা, পাল্টাপাল্টি স্লোগান

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে একটি আলোচনা সভা শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে ঘিরে উত্তেজনা তৈরি হয়। অনুষ্ঠান শেষে ক্যাম্পাস ছাড়ার সময় আওয়ামী লীগের একদল কর্মী-সমর্থক তাঁকে লক্ষ্য করে স্লোগান দেন বলে প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রের বরাতে জানা গেছে। এ সময় এনসিপির যুক্তরাজ্য শাখার নেতা-কর্মীরা তাঁকে ঘিরে নিরাপত্তা দিয়ে গাড়িতে তুলে দেন।

এক সপ্তাহের সফরে বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন নাহিদ ইসলাম। শনিবার (১৪ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় ক্যামব্রিজ ইউনিভার্সিটি বাংলা সোসাইটির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সেন্ট জন’স কলেজের ওল্ড ডিভিনিটি স্কুলের প্রধান লেকচার থিয়েটারে এক মতবিনিময় ও আলোচনা সভায় অংশ নেন তিনি।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, অনুষ্ঠান শেষে গাড়িতে ওঠার সময় বাইরে আগে থেকে অবস্থান নেওয়া আওয়ামী লীগের একদল সমর্থক নাহিদ ইসলামের মুখোমুখি হয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় এনসিপির যুক্তরাজ্য শাখার নেতা-কর্মীরা তাঁকে ঘিরে দ্রুত কালো রঙের একটি গাড়িতে তুলে দেন। পরে তিনি নিরাপদে ক্যাম্পাস ত্যাগ করেন।

এনসিপি ইউকে অ্যালায়েন্সের সদ্য সাবেক সদস্যসচিব মো. এম এ হিমেলের ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে দুই পক্ষের মধ্যে বাদানুবাদ ও পাল্টাপাল্টি স্লোগান দিতে দেখা যায়।

ঘটনা সম্পর্কে নাহিদ ইসলামের যুক্তরাজ্য সফর প্রস্তুতি কমিটির আহ্বায়ক এহতেশামুল হক বলেন, যুক্তরাজ্যে এনসিপি নেতাদের হেনস্তার চেষ্টা প্রায়ই করা হয়। শনিবার রাতেও এমন চেষ্টা হয়েছিল, তবে তা সফল হয়নি। নাহিদ ইসলাম নির্ধারিত অনুষ্ঠান শেষ করে নিরাপদে স্থান ত্যাগ করেছেন। বাইরে আওয়ামী লীগের লোকজন চিৎকার-চেঁচামেচি করেছে বলেও দাবি করেন তিনি।

সূত্র: বাংলাট্রিবিউন

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ