সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিশ্ব
৭:০৮ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬

মৃত্যুদণ্ড স্থগিতের আহ্বানে জাতিসংঘে প্রস্তাব পাস, বিপক্ষে যুক্তরাষ্ট্র-চীনসহ ৩৩ দেশ

বিশ্বজুড়ে মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ আরোপের আহ্বান জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে রেকর্ড ভোটে প্রস্তাবটি গৃহীত হয়। মেক্সিকোর উত্থাপিত প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৩৩টি দেশ। বিপক্ষে ছিল পাকিস্তান, ভারত, যুক্তরাষ্ট্র ও চীনসহ ৩৩টি দেশ। ভোটদানে বিরত ছিল ১৬টি দেশ। ‘মৃত্যুদণ্ডের ব্যবহারে স্থগিতাদেশ’ শীর্ষক প্রস্তাবটির বিপক্ষে […]

মৃত্যুদণ্ড স্থগিতের আহ্বানে জাতিসংঘে প্রস্তাব পাস, বিপক্ষে যুক্তরাষ্ট্র-চীনসহ ৩৩ দেশ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বিশ্বজুড়ে মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ আরোপের আহ্বান জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে রেকর্ড ভোটে প্রস্তাবটি গৃহীত হয়। মেক্সিকোর উত্থাপিত প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৩৩টি দেশ। বিপক্ষে ছিল পাকিস্তান, ভারত, যুক্তরাষ্ট্র ও চীনসহ ৩৩টি দেশ। ভোটদানে বিরত ছিল ১৬টি দেশ।

‘মৃত্যুদণ্ডের ব্যবহারে স্থগিতাদেশ’ শীর্ষক প্রস্তাবটির বিপক্ষে ভোট দেওয়া অন্য দেশগুলোর মধ্যে রয়েছে জাপান, সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান, মালদ্বীপ ও মিসর।

গৃহীত প্রস্তাবে বিশ্বজুড়ে মৃত্যুদণ্ডের অব্যাহত প্রয়োগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে নিজস্ব আইনি ব্যবস্থা ও শাস্তি নির্ধারণের ক্ষেত্রে প্রতিটি দেশের সার্বভৌম অধিকারের বিষয়টিও পুনর্ব্যক্ত করা হয়েছে।

প্রস্তাবে মৃত্যুদণ্ড সম্পূর্ণ বিলোপের লক্ষ্য সামনে রেখে সব রাষ্ট্রকে এ ধরনের সাজা কার্যকরের ওপর স্থগিতাদেশ আরোপের আহ্বান জানানো হয়েছে। যেসব দেশ ইতোমধ্যে মৃত্যুদণ্ড বিলোপ করেছে, তাদের পুনরায় এ শাস্তি চালু না করার অনুরোধও জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বিশ্বজুড়ে মৃত্যুদণ্ডের ব্যবহার সীমিত করার প্রবণতা থাকলেও ২০২৫ সালে নথিভুক্ত মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

প্রস্তাবে পর্যায়ক্রমে মৃত্যুদণ্ডের ব্যবহার কমিয়ে আনার পাশাপাশি কয়েকটি বিশেষ শ্রেণির ব্যক্তির ক্ষেত্রে এ সাজা না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে অপরাধ সংঘটনের সময় ১৮ বছরের কম বয়সী ব্যক্তি এবং যাদের বয়স ১৮ বছর বা তার বেশি ছিল কি না, তা নিশ্চিতভাবে নির্ধারণ করা সম্ভব নয়—এমন ব্যক্তিরা।

এ ছাড়া অন্তঃসত্ত্বা নারী, মানসিক বা বুদ্ধিপ্রতিবন্ধী ব্যক্তি এবং বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের ব্যবহার সীমিত করার কথা বলা হয়েছে। বাধ্যতামূলক মৃত্যুদণ্ডের বিধান বাতিল এবং যেসব অপরাধে এ সাজা দেওয়া যায়, সেগুলোর সংখ্যা কমিয়ে আনারও আহ্বান জানিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদ।

সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ