সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:৫৮ অপরাহ্ন, ১৮ নভেম্বর ২০২৬

গাজায় ইসরায়েলি অভিযানে অন্তত তিনজন নিহত , শরণার্থী শিবির ছেড়ে পালাচ্ছে ফিলিস্তিনিরা

মধ্য গাজায় ইসরায়েলের নতুন সামরিক অভিযান ও হামলার মুখে শরণার্থী শিবির ছেড়ে পালাচ্ছে ফিলিস্তিনি পরিবারগুলো। বুধবার (১৮ নভেম্বর) মধ্য গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। গাজার হাসপাতাল কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা। আলজাজিরার সংবাদদাতারা জানান, বুধবার ড্রোন হামলা ও গোলাবর্ষণের মধ্যে নুসেইরাত শরণার্থী শিবিরের পূর্ব […]

গাজায় ইসরায়েলি অভিযানে অন্তত তিনজন নিহত , শরণার্থী শিবির ছেড়ে পালাচ্ছে ফিলিস্তিনিরা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

মধ্য গাজায় ইসরায়েলের নতুন সামরিক অভিযান ও হামলার মুখে শরণার্থী শিবির ছেড়ে পালাচ্ছে ফিলিস্তিনি পরিবারগুলো। বুধবার (১৮ নভেম্বর) মধ্য গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। গাজার হাসপাতাল কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

আলজাজিরার সংবাদদাতারা জানান, বুধবার ড্রোন হামলা ও গোলাবর্ষণের মধ্যে নুসেইরাত শরণার্থী শিবিরের পূর্ব দিকে এবং বুরেইজ শিবিরের উত্তর দিকে সালাহ আল-দিন সড়কের কাছে ইসরায়েলি ট্যাংক অভিযান চালায়। এ সময় নুসেইরাত শিবিরের উত্তরাংশসহ সামরিক অভিযানের কাছাকাছি এলাকা থেকে অসংখ্য পরিবার নিরাপদ আশ্রয়ের সন্ধানে সরে যায়।

আল-আওদা হাসপাতালের এক কর্মকর্তা আলজাজিরাকে জানান, নুসেইরাত শিবিরের উত্তরে আল-মুগরাকা শহরে ইসরায়েলি বিমান হামলায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

এর আগে বুধবার ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ‘ইয়েলো লাইন’ এলাকায় মোতায়েন তাদের বাহিনীর ওপর থাকা হুমকি দূর করতে এই অভিযান চালানো হচ্ছে। ২০২৫ সালের অক্টোবরে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের সময় ইসরায়েল-অধিকৃত অঞ্চলটির সীমানা নির্ধারণে এই ‘ইয়েলো লাইন’ প্রতিষ্ঠিত হয়।

এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, গাজা উপত্যকায় তাৎক্ষণিক কোনো হুমকি দেখা দিলে তা নির্মূল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং অভিযান পরিচালনার স্বাধীনতা তাদের রয়েছে।

ইসরায়েলের এই অভিযানকে যুদ্ধবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, সহিংসতা ও বোমাবর্ষণের হুমকির মধ্যে জোরপূর্বক মানুষকে এলাকা ছাড়তে বাধ্য করা এবং বেসামরিক নাগরিকদের বাস্তুচ্যুত করা যুদ্ধাপরাধ ও আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

হামাসের দাবি, গাজার বাসিন্দাদের উপত্যকার একটি সংকীর্ণ এলাকায় গাদাগাদি করে থাকতে বাধ্য করাই এসব কর্মকাণ্ডের উদ্দেশ্য। এতে চলমান মানবিক সংকট আরও ভয়াবহ হয়ে উঠছে। সামরিক অভিযানের পরিণতি এবং বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে গোষ্ঠীটি।

প্রাণঘাতী হামলা

হাসপাতাল কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, নতুন সামরিক অভিযান ঘোষণার আগেই গাজায় দুটি পৃথক ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুজন নিহত হন।

আল-শিফা হাসপাতাল জানিয়েছে, গাজা শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শেখ ইজলিন এলাকায় ড্রোন হামলায় একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। অন্যদিকে আল-আকসা শহীদ হাসপাতাল জানিয়েছে, মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় পৃথক হামলায় একজন নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার জানায়, আগের ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোতে সাতজনের মৃত্যুর তথ্য নথিভুক্ত হয়েছে। তাঁদের মধ্যে ছয়জন ইসরায়েলি হামলায় নিহত হন। আর আগের একটি হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একজন। একই সময়ে আহত ১৫ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

সূত্র: আলজাজিরা।

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ