সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১২:৪৭ অপরাহ্ন, ১৯ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের বিরুদ্ধে ডিসেম্বর পর্যন্ত টানা কর্মসূচি ঘোষণা এনসিপির

আওয়ামী লীগের বিরুদ্ধে চলতি নভেম্বর থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর, গঙ্গার পানি চুক্তিসহ কয়েকটি দাবিতে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকার কথা জানিয়েছে দলটি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে এ কর্মসূচির কথা […]

আওয়ামী লীগের বিরুদ্ধে ডিসেম্বর পর্যন্ত টানা কর্মসূচি ঘোষণা এনসিপির

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

আওয়ামী লীগের বিরুদ্ধে চলতি নভেম্বর থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর, গঙ্গার পানি চুক্তিসহ কয়েকটি দাবিতে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকার কথা জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে এ কর্মসূচির কথা জানান দলটির সদস্যসচিব আখতার হোসেন।

ব্রিফিংয়ে আখতার হোসেন আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে বলেন, দলটি আন্তর্জাতিক জঙ্গি সংগঠনে পরিণত হয়েছে এবং ধারাবাহিকভাবে অগ্নিসন্ত্রাস চালাচ্ছে। তাঁর অভিযোগ, ভারতে প্রশিক্ষণ নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন।

তিনি গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলে তা প্রতিহত করতে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান।

আখতার হোসেন বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকবে এনসিপি। এ আন্দোলনে অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রস্তুত তাঁর দল।

তবে ডিসেম্বর পর্যন্ত ঘোষিত কর্মসূচির বিস্তারিত সময়সূচি ও কর্মসূচির ধরন ব্রিফিংয়ে তুলে ধরা হয়নি।

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ