সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৪:৪৩ অপরাহ্ন, ২১ নভেম্বর ২০২৬

আবারও কোপা আমেরিকার আয়োজক হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

২০২৮ সালের কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট আবারও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে। দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের সভাপতি আলেহান্দ্রো ডোমিঙ্গেজ সংশ্লিষ্ট কনফেডারেশনগুলোর প্রতিনিধিদের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে। ব্রাজিলের ক্রীড়া সাংবাদিক মনিক দানেলো এ তথ্য নিশ্চিত করেছেন। যদিও আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি কনমেবল, তবে কলম্বিয়ার বারানকুইলায় সংস্থাটির […]

আবারও কোপা আমেরিকার আয়োজক হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

২০২৮ সালের কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট আবারও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে। দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের সভাপতি আলেহান্দ্রো ডোমিঙ্গেজ সংশ্লিষ্ট কনফেডারেশনগুলোর প্রতিনিধিদের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে।

ব্রাজিলের ক্রীড়া সাংবাদিক মনিক দানেলো এ তথ্য নিশ্চিত করেছেন। যদিও আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি কনমেবল, তবে কলম্বিয়ার বারানকুইলায় সংস্থাটির বোর্ডের সাম্প্রতিক এক সভার পর বিষয়টি সামনে আসে।

মনিক দানেলোর তথ্য অনুযায়ী, ওই সভায় উপস্থিত প্রতিনিধিদের সামনে ডোমিঙ্গেজ জানান, লাতিন আমেরিকার ফুটবলের শ্রেষ্ঠত্বের পরবর্তী আসর যুক্তরাষ্ট্রেই আয়োজন করা হবে। সিদ্ধান্তটি চূড়ান্ত হলে সবশেষ চারটি আসরের মধ্যে দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকা আয়োজনের দায়িত্ব পাবে দেশটি।

এর আগে ২০২৪ সালের কোপা আমেরিকাও অনুষ্ঠিত হয়েছিল যুক্তরাষ্ট্রে। ১৬ দলের অংশগ্রহণে আয়োজিত ওই আসরের ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে আর্জেন্টিনা।

তবে ২০২৮ সালের টুর্নামেন্টের আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ করে কনমেবল এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। ফলে আপাতত বোর্ড সভায় জানানো তথ্যের ভিত্তিতেই দেশটিকে সম্ভাব্য আয়োজক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ