সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
২:২৪ পূর্বাহ্ন, ২০ আগস্ট ২০২৫

অর্পিতাদের মিশন ভুটান

জাতীয় ও মেয়েদের বয়সভিত্তিক টুর্নামেন্টে সাফল্য নিয়ে ফেরে বাংলাদেশ। একই লক্ষ্য নিয়ে সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে খেলতে ভুটানে গেছেন অর্পিতা বিশ্বাসরা। আজ বুধবার তাদের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ স্বাগতিক মেয়েরা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচ। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে অধিনায়ক অর্পিতা বিশ্বাস বলেন, ‘এতদিন আমরা কঠোর পরিশ্রম করেছি। চেষ্টা করব ম্যাচ বাই ম্যাচ ভালো […]

অর্পিতাদের মিশন ভুটান
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

জাতীয় ও মেয়েদের বয়সভিত্তিক টুর্নামেন্টে সাফল্য নিয়ে ফেরে বাংলাদেশ। একই লক্ষ্য নিয়ে সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে খেলতে ভুটানে গেছেন অর্পিতা বিশ্বাসরা।

আজ বুধবার তাদের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ স্বাগতিক মেয়েরা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচ।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে অধিনায়ক অর্পিতা বিশ্বাস বলেন, ‘এতদিন আমরা কঠোর পরিশ্রম করেছি। চেষ্টা করব ম্যাচ বাই ম্যাচ ভালো খেলে জেতার। পাশাপাশি শিখব।’

কোচ মাহবুবুর রহমানও বললেন, মেয়েরা এই আসর থেকে অনেক কিছু শিখতে পারবে, ‘আসলে এটা উন্নতির একটি জায়গা। শেখার একটি মঞ্চ। এখান থেকে মেয়েরা অনেক কিছু শিখবে।’

তিনি যোগ করেন, ‘আমরা দেড় মাস ধরে অনুশীলন করছি। প্রস্তুতি ভালো হয়েছে। মেয়েরা উন্নতি করছে। আশা করি তারা নিরাশ করবে না।’

সাফ অনূর্ধ্ব-১৭ মেয়েদের এই আসরে অংশ নিচ্ছে মাত্র চারটি দল। অন্য দুটি দল ভারত ও নেপাল। পাকিস্তান, মালদ্বীপ ও শ্রীলংকা অংশ না নেওয়ায় চার দল ডাবল লিগ পদ্ধতিতে খেলবে। শীর্ষ পয়েন্টধারী দুই দল ফাইনাল খেলবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ