সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৯:২১ পূর্বাহ্ন, ৩০ আগস্ট ২০২৫

দীর্ঘ বিরতির পর দলে ডাক পাওয়া সাইফকে নিয়েই মাঠে বাংলাদেশ

২০২৩ সালের অক্টোবরে হাংজু এশিয়ান গেমসে সবশেষ পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছিলেন সাইফ হাসান। এরপর দেশের জার্সিতে এই ফরম্যাটে আর মাঠে নামা হয়নি তার। অবশেষে এশিয়া কাপ সামনে রেখে ঘরের মাঠে নেদারল্যান্ডস সিরিজে ডাক পড়ল সাইফের। এমনকি তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টির একাদশেও সুযোগ পেয়ে গেছেন এই অলরাউন্ডার। লাল-সবুজ জার্সিতে এখন পর্যন্ত সবমিলিয়ে ৫টি টি-টোয়েন্টি খেলেছেন […]

দীর্ঘ বিরতির পর দলে ডাক পাওয়া সাইফকে নিয়েই মাঠে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

২০২৩ সালের অক্টোবরে হাংজু এশিয়ান গেমসে সবশেষ পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছিলেন সাইফ হাসান। এরপর দেশের জার্সিতে এই ফরম্যাটে আর মাঠে নামা হয়নি তার।

অবশেষে এশিয়া কাপ সামনে রেখে ঘরের মাঠে নেদারল্যান্ডস সিরিজে ডাক পড়ল সাইফের। এমনকি তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টির একাদশেও সুযোগ পেয়ে গেছেন এই অলরাউন্ডার।

লাল-সবুজ জার্সিতে এখন পর্যন্ত সবমিলিয়ে ৫টি টি-টোয়েন্টি খেলেছেন সাইফ। ৫ ম্যাচে তার রান ৫২, যার মধ্যে ৫০ রান এসেছে এশিয়ান গেমসে মালয়েশিয়ার বিপক্ষে। অন্য চার ম্যাচের দুটিতে ১ রান করে পেলেও বাকি দুই ম্যাচে রানের খাতা খোলা হয়নি তার।

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ