সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
৬:৫০ পূর্বাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২৫

‘দেশের অবস্থা শেষ’, কেন বললেন রুমিন ফারহানা

‘মব’ প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে তিনি বলেছেন, সরকার চায় মব থাকুক, এতে সরকারের অনেক লাভ। রুমিন ফারহানা বলেন, ‘দেশের অবস্থা শেষ। আপনি দেখেন ৩৭০টা না ৩৮০ টা মব হয়েছে গত ৩৬৫ দিনে। ৩৭০টা মব যদি ৩৬৫ দিনে হয়, ওই দেশে […]

‘দেশের অবস্থা শেষ’, কেন বললেন রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

‘মব’ প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে তিনি বলেছেন, সরকার চায় মব থাকুক, এতে সরকারের অনেক লাভ।

রুমিন ফারহানা বলেন, ‘দেশের অবস্থা শেষ। আপনি দেখেন ৩৭০টা না ৩৮০ টা মব হয়েছে গত ৩৬৫ দিনে। ৩৭০টা মব যদি ৩৬৫ দিনে হয়, ওই দেশে তো পাগলও বিনিয়োগ করবে না। ওই দেশে তো পাগলও বাস করতে চাইবে না।’

‘গত ৪০ বছরে একটা ভয়াবহ রকম ব্রেইন ড্রেন হয়ে গেছে বাংলাদেশ থেকে। শিক্ষিত সমাজের অধিকাংশ সন্তান দেশের বাইরে চলে গেছে। সেটল হয়ে গেছে ওখানে। যে কয়জন শিক্ষিত পরিবার আছে তারাও আমি শুনি। আমার কানে তো আসে। কথা হয় না। বন্ধুবান্ধবের মধ্যে তো কথা হয়। তারা দেশ ছেড়ে দিতে চাইছে’-যোগ করেন এই বিএনপি নেত্রী।

বর্তমান সরকার মবকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে–এমন অভিযোগ করে রুমিন ফারহানা বলেন, ‘এই যে ৩৬৫ দিনে ৩৭০টা মব হলো তার কারণ কি জানেন? কারণ সরকার ভেতর থেকে চায় মবটা থাকুক। এতে সরকারের অনেক লাভ। এই সরকারের তো কোনো তৃণমূলের কর্মী বাহিনী নাই। সরকারের তো কোনো দল নাই। সরকারের তো কোনো অঙ্গসংগঠন নাই। সরকার তাদের প্রয়োজন মতো যেই কাজটা করতে চায় কিন্তু করতে পারে না, মব দিয়ে সেই কাজটায় প্রেসার তৈরি করার একটা ভান করে। শাহবাগে বসে, যমুনার সামনে বসে, সরকার সেই কাজটা করে।’

এক্ষেত্রে মব রুখতে নির্বাচিত সরকার প্রয়োজন বলে মনে করেন রুমিন, ‘নির্বাচন হলে সকল সমস্যার সমাধান হবে সেটা বলছি না। তবে নির্বাচন হলে আপনি একটা জবাবদিহিতামূলক সরকার পাবেন। নির্বাচন হলে একেবারে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত একটা চেইন অফ কমান্ড প্রতিষ্ঠা হবে। নির্বাচন হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানবে যে কারা অপরাধের সঙ্গে যুক্ত এবং যে দলটি নির্বাচিত হয়ে আসবে তারা যদি শক্ত অবস্থান নেয়, বিশ্বাস করেন দেশের চেহারা পালটাতে বেশিদিন লাগবে না।’

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ