সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
১২:২৪ অপরাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৫

ক্যাচ মিসের মহড়ায় ভারত

এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠের লড়াইয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই স্নায়ু চাপের ম্যাচে ক্যাচ মিসের মহড়ায় অংশ নেন ভারতীয় ক্রিকেটাররা। ক্রিকেট পরাশক্তিশালী দল হিসেবে পরিচিত ভারত; আজ বেশ কয়েকটি সহজ ক্যাচ হাতছাড়া করেন। মূলত ২.৩ ওভারে ফখর জামানকে আম্পায়ার বাজে আউটের সিদ্ধান্ত দেওয়ার পর একের পর এক ক্যাচ মিস করতে থাকে […]

ক্যাচ মিসের মহড়ায় ভারত
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠের লড়াইয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই স্নায়ু চাপের ম্যাচে ক্যাচ মিসের মহড়ায় অংশ নেন ভারতীয় ক্রিকেটাররা।

ক্রিকেট পরাশক্তিশালী দল হিসেবে পরিচিত ভারত; আজ বেশ কয়েকটি সহজ ক্যাচ হাতছাড়া করেন। মূলত ২.৩ ওভারে ফখর জামানকে আম্পায়ার বাজে আউটের সিদ্ধান্ত দেওয়ার পর একের পর এক ক্যাচ মিস করতে থাকে ভারতীয় ফিল্ডাররা।

ইনিংসের প্রথম ওভারে হার্দিক পান্ডিয়ার বলে ক্যাচ তুলে দেন শাহেবজাদা ফারহান। ডিপ থার্ডম্যানে থাকা অভিষেক শর্মার হাত ফসকে বলটি মাটিতে পড়ে যায়। ফারন মিড অনের ওপর দিয়ে ছক্কা হাঁকাতে গিয়ে শূন্য রানে জীবন পান।

৪.৪ ওভারে বরুণ চক্রবর্তীর বলে সুইফ করার চেষ্টা করেছিলেন পাকিস্তানের সাইম আইয়ুব। তিনি শূন্য রানে আউট হতে পারতেন। কিন্তু কুলদীপ যাদব শর্ট ফাইন লেগে সহজ ক্যাচ মিস করেন। বলটি তার হাত ফসকে বেরিয়ে যায়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ