জ্যেষ্ঠ প্রতিবেদকদেশের বেশ কয়েকটি এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। মঙ্গলবার (৪ নভেম্বর) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এক সতর্কবার্তায় এ তথ্য জানায়।তথ্য অনুযায়ী, চট্টগ্রাম, কক্সবাজার এবং বান্দরবান জেলার কিছু কিছু স্থানে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট এলাকার কৃষকদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে […]
জ্যেষ্ঠ প্রতিবেদক
দেশের বেশ কয়েকটি এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। মঙ্গলবার (৪ নভেম্বর) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এক সতর্কবার্তায় এ তথ্য জানায়।
তথ্য অনুযায়ী, চট্টগ্রাম, কক্সবাজার এবং বান্দরবান জেলার কিছু কিছু স্থানে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট এলাকার কৃষকদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে সংস্থাটি।
বিডব্লিউওটি জানায়, ৪ নভেম্বর (মঙ্গলবার) রাত ১০টা থেকে ৭ নভেম্বর সকাল ১০টা পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী ও আশপাশের কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। এ সময়ে বজ্রপাত ও দমকা হাওয়াও থাকতে পারে। এ ছাড়া চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান জেলার কিছু কিছু স্থানে অতি ভারী বৃষ্টি হতে পারে।
হালকা থেকে মাঝারি বৃষ্টির বিষয়ে সংস্থাটি জানায়, একই সময়ে কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, পটুয়াখালী, বরগুনা, বরিশাল, ভোলা ও আশপাশের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কৃষকদের বিশেষ সতর্কতা দিয়ে বিডব্লিউওটি জানায়, অতি ভারী বৃষ্টির পূর্বাভাসের কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান জেলার কৃষকদের বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এ সময়ে ফসল বা কৃষিজাত পণ্য সংরক্ষণে বাড়তি যত্ন নিতে সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে।