সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
১:২৪ অপরাহ্ন, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

অনিয়মের সিন্ডিকেট ভাঙতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার মূলনীতি— দায়িত্ব গ্রহণের পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে একযোগে প্রচারিত ভাষণে তিনি এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার দেশের প্রতিটি ক্ষেত্রে অনাচার ও অনিয়মের সব ধরনের […]

অনিয়মের সিন্ডিকেট ভাঙতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার মূলনীতি— দায়িত্ব গ্রহণের পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে একযোগে প্রচারিত ভাষণে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার দেশের প্রতিটি ক্ষেত্রে অনাচার ও অনিয়মের সব ধরনের সিন্ডিকেট ভেঙে দিতে দৃঢ় প্রতিজ্ঞ। ব্যবসায়ীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, রমজান মাসকে যেন অতিমুনাফা অর্জনের সুযোগ হিসেবে ব্যবহার না করা হয়। তিনি আরও বলেন, বিএনপিকে যারা ভোট দিয়েছেন কিংবা দেননি— সবাই এই সরকারের সমান অধিকারভোগী নাগরিক।

তারেক রহমান বলেন, দীর্ঘদিনের দুর্নীতি, দুঃশাসন ও অব্যবস্থাপনার ফলে দেশের অর্থনীতি আজ নাজুক অবস্থায় পৌঁছেছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতিও দুর্বল হয়ে পড়েছে। এমন বাস্তবতায় নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণই সরকারের প্রধান অগ্রাধিকার।

প্রধানমন্ত্রী বলেন, সারা দেশে জুয়া ও মাদকের বিস্তার সামাজিক অস্থিরতা এবং অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব অপরাধ দমনে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জনগণের জানমাল রক্ষা এবং নিরাপদ সমাজ প্রতিষ্ঠায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, রাষ্ট্রের সব সাংবিধানিক এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বিধিবদ্ধ আইন ও নিয়ম মেনে পরিচালিত হবে। কোনো ধরনের দলীয় প্রভাব, রাজনৈতিক চাপ কিংবা ব্যক্তিগত ক্ষমতার অপব্যবহার বরদাশত করা হবে না।

তারেক রহমান পুনর্ব্যক্ত করে বলেন, দলীয় প্রভাব বা জোরজবরদস্তি নয়— আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা।

সরকারের এই লক্ষ্য বাস্তবায়নে দেশবাসীর সহযোগিতা কামনা করে তিনি বলেন, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের আস্থা পুনরুদ্ধার করা হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ