সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
২:১৬ অপরাহ্ন, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

অনুদানের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত তাসনিম জারার

নির্বাচনি তহবিলে অনুদান দেওয়া ব্যক্তিরা চাইলে নির্ধারিত ফরম পূরণ সাপেক্ষে তাদের অর্থ ফেরত পাবেন বলে জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টা ৩৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। ফেসবুক পোস্টে তাসনিম জারা লেখেন, নির্বাচনি তহবিলে যারা অনুদান দিয়েছেন, তাদের প্রতি […]

অনুদানের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত তাসনিম জারার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

নির্বাচনি তহবিলে অনুদান দেওয়া ব্যক্তিরা চাইলে নির্ধারিত ফরম পূরণ সাপেক্ষে তাদের অর্থ ফেরত পাবেন বলে জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টা ৩৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে তাসনিম জারা লেখেন, নির্বাচনি তহবিলে যারা অনুদান দিয়েছেন, তাদের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছেন। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের প্রেক্ষাপটে কেউ যদি অনুদানের অর্থ ফেরত নিতে চান, তাহলে নির্দিষ্ট ফরম পূরণ করে সহজেই আবেদন করতে পারবেন। ব্যাংকের মাধ্যমে অনুদান প্রদানকারীদের জন্য একটি আলাদা ফরমের লিংক দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, যারা সরাসরি ব্যাংকে নগদ টাকা জমা দিয়েছিলেন এবং ডিপোজিট স্লিপ হারিয়ে ফেলেছেন বা কাছে নেই, তারাও আবেদন করতে পারবেন। এক্ষেত্রে অতিরিক্ত যাচাই-বাছাই শেষে তাদের অর্থ ফেরত দেওয়া হবে। এছাড়া বিকাশের মাধ্যমে অনুদান প্রদানকারীদের জন্য পৃথক একটি ফরমের লিংকও শেয়ার করা হয়েছে।

পোস্টে তাসনিম জারা উল্লেখ করেন, অনুদানের টাকা ফেরত চাওয়ার আবেদন জমা দেওয়ার শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী ১০ মার্চ, ২০২৬ পর্যন্ত। শেষাংশে তিনি অনুদানদাতাদের আস্থা, সহযোগিতা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানান।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ