আন্দোলনের নামে অন্তর্বর্তী সরকারকে বিভিন্ন সময় চাপে রাখা হয়েছিল বলে মন্তব্য করেছেন সরকারের সাবেক কয়েকজন উপদেষ্টা। তাদের দাবি, ধারাবাহিক আন্দোলনের কারণে সরকার স্বাভাবিকভাবে কাজ পরিচালনা করতে পারেনি। এক বেসরকারি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন সাবেক উপদেষ্টা ফরিদা আখতার ও সালেহ উদ্দিন আহমেদ। ফরিদা আখতার বলেন, অনেক সময় সচিবালয়ে সন্ধ্যা হয়ে গেলেও তারা বের […]
ছবি: সংগৃহীত
আন্দোলনের নামে অন্তর্বর্তী সরকারকে বিভিন্ন সময় চাপে রাখা হয়েছিল বলে মন্তব্য করেছেন সরকারের সাবেক কয়েকজন উপদেষ্টা। তাদের দাবি, ধারাবাহিক আন্দোলনের কারণে সরকার স্বাভাবিকভাবে কাজ পরিচালনা করতে পারেনি।
এক বেসরকারি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন সাবেক উপদেষ্টা ফরিদা আখতার ও সালেহ উদ্দিন আহমেদ।
ফরিদা আখতার বলেন, অনেক সময় সচিবালয়ে সন্ধ্যা হয়ে গেলেও তারা বের হতে পারতেন না, কারণ নিচে আন্দোলন চলত। তার ভাষায়, “পাঁচটা বেজে গেছে কিন্তু বের হতে পারছি না। নিচে আন্দোলন হচ্ছে। এখন সবার আন্দোলন কি মিটমাট হয়ে গেছে? ওইটাই অন্তর্বর্তী সরকারকে চাপে রেখেছে।”
অন্যদিকে সালেহ উদ্দিন আহমেদ বলেন, দায়িত্বে থাকাকালীন তারা প্রায় ৬০০ থেকে এক হাজারের মতো আন্দোলনের মুখোমুখি হয়েছেন। তার দাবি, এসব কর্মসূচির পেছনে বিভিন্ন চাপসৃষ্টিকারী গোষ্ঠী সক্রিয় ছিল।
তিনি বলেন, “আমরা তখনই টের পেয়েছি যে এটার পেছনে কোনো প্রেশার গ্রুপ কাজ করছে।”