সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
১:১৩ অপরাহ্ন, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করে গেজেট জারি

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করে আনুষ্ঠানিক গেজেট জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রাষ্ট্রপতির আদেশে জারিকৃত এ গেজেটে স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। মঙ্গলবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগের সরকারি ওয়েবসাইটে এই গেজেট প্রকাশ করা হয়। গেজেটে উল্লেখ করা হয়, সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে […]

অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করে গেজেট জারি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করে আনুষ্ঠানিক গেজেট জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রাষ্ট্রপতির আদেশে জারিকৃত এ গেজেটে স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

মঙ্গলবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগের সরকারি ওয়েবসাইটে এই গেজেট প্রকাশ করা হয়।

গেজেটে উল্লেখ করা হয়, সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন রাষ্ট্রপতি। পাশাপাশি তার নেতৃত্বে নতুন সরকার গঠনের অনুমোদনও প্রদান করা হয়েছে।

এতে আরও বলা হয়, নতুন সরকার গঠনের সিদ্ধান্ত কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত বলে গণ্য হবে।

এ ছাড়া, তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগসংক্রান্ত পৃথক আরেকটি গেজেটও একই সময় প্রকাশ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ