সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আইন ও বিচার
৫:১১ অপরাহ্ন, ৯ জুলাই ২০২৬

আপিলে বহাল হাইকোর্টের রায়, সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোট

সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোট পুনর্বহাল হলো। একই সঙ্গে সংবিধানের ৭খ অনুচ্ছেদ বাতিলের সিদ্ধান্তও বহাল রাখা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আদালতের রায় অনুযায়ী, মৌলিক অধিকার বাস্তবায়নের ক্ষমতা একমাত্র সুপ্রিম কোর্টের […]

আপিলে বহাল হাইকোর্টের রায়, সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোট

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোট পুনর্বহাল হলো। একই সঙ্গে সংবিধানের ৭খ অনুচ্ছেদ বাতিলের সিদ্ধান্তও বহাল রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালতের রায় অনুযায়ী, মৌলিক অধিকার বাস্তবায়নের ক্ষমতা একমাত্র সুপ্রিম কোর্টের কাছেই থাকবে। তবে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের অন্যান্য যেসব পরিবর্তন আনা হয়েছিল, সেসব বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত জাতীয় সংসদ নেবে।

এর আগে বুধবার টানা তিন দিন শুনানি শেষে আপিল বিভাগ রায়ের জন্য ৯ জুলাই দিন ধার্য করেছিলেন।

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন ড. শরীফ ভূঁইয়া এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাস হয়। ওই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত করা হয়। পাশাপাশি শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে সাংবিধানিক স্বীকৃতিসহ সংবিধানের ৫৪টি বিষয়ে পরিবর্তন আনা হয়েছিল।

সরকার পরিবর্তনের পর পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচজন বিশিষ্ট ব্যক্তি হাইকোর্টে রিট আবেদন করেন।

চূড়ান্ত শুনানি শেষে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর হাইকোর্ট পঞ্চদশ সংশোধনীর কয়েকটি অংশ অসাংবিধানিক ঘোষণা করে রায় দেন। সেই রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করে বৃহস্পতিবার হাইকোর্টের সিদ্ধান্ত বহাল রাখেন আপিল বিভাগ।

আপিল বিভাগের এই রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোট আবারও সংবিধানের অংশ হিসেবে ফিরে এলো।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ