জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ আজ গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন। আদালত দুই সাবেক পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড, তিনজনকে যাবজ্জীবন, এবং বাকি ২৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুইজন হলেন সাবেক এএসআই আমির হোসেন ও সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়। তাদের বিরুদ্ধে আবু সাঈদকে গুলি করে হত্যার […]
ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ আজ গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন। আদালত দুই সাবেক পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড, তিনজনকে যাবজ্জীবন, এবং বাকি ২৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুইজন হলেন সাবেক এএসআই আমির হোসেন ও সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়। তাদের বিরুদ্ধে আবু সাঈদকে গুলি করে হত্যার অভিযোগ আদালতে প্রমাণিত হয়েছে।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সাবেক সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান (জীবন), তাজহাট থানার সাবেক ওসি রবিউল ইসলাম (নয়ন) এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় (মাধব)।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, সাবেক পুলিশ কমিশনার, কয়েকজন শিক্ষক, কর্মকর্তা ও ছাত্ররাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিসহ মোট ২৫ জনকে ১০ বছর, ৫ বছর ও ৩ বছরের বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়েছে। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, মামলার ভিডিও ফুটেজ, সাক্ষ্যপ্রমাণ ও সিসিটিভি বিশ্লেষণে আসামিদের অবস্থান ও ভূমিকা স্পষ্টভাবে শনাক্ত হয়েছে।
রায়টি দেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল। রায়ের সময় ছয়জন আসামি আদালতে উপস্থিত ছিলেন, বাকিদের অনেকেই পলাতক অবস্থায় বিচার মুখোমুখি হন।
এই মামলাটি ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দায়ের হয়। আবু সাঈদের ওপর গুলির ভিডিও সারাদেশে আলোড়ন তোলে এবং তা গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক হয়ে ওঠে।