বিশ্বকাপ ফাইনালের আগে স্পেন নাকি আর্জেন্টিনা—কার পক্ষে থাকবেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি? এমন প্রশ্নের জবাবে তিনি কোনো দলকেই বেছে নেননি। বরং রসিকতা করে জানালেন, এই টুর্নামেন্টে তিনি যেই দলের পক্ষেই গেছেন, সেই দলই বিদায় নিয়েছে। সিটি হলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রোববারের মেগা ফাইনাল নিয়ে কথা বলেন মামদানি। কার পক্ষে গলা ফাটাবেন—এমন প্রশ্নের উত্তরে […]
বিশ্বকাপ ফাইনালের আগে স্পেন নাকি আর্জেন্টিনা—কার পক্ষে থাকবেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি? এমন প্রশ্নের জবাবে তিনি কোনো দলকেই বেছে নেননি। বরং রসিকতা করে জানালেন, এই টুর্নামেন্টে তিনি যেই দলের পক্ষেই গেছেন, সেই দলই বিদায় নিয়েছে।
সিটি হলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রোববারের মেগা ফাইনাল নিয়ে কথা বলেন মামদানি। কার পক্ষে গলা ফাটাবেন—এমন প্রশ্নের উত্তরে কোনো ফেবারিট দলের নাম না নিয়ে তিনি হাসতে হাসতে বলেন, কোনো দলের ওপর তিনি ‘অপয়া’ নজর দিতে চান না।
মামদানি বলেন, ‘আমি যার জন্যই গলা ফাটিয়েছি, সেই হেরেছে। এই মুহূর্তে আমি যে দলের নামই নেব, মনে হচ্ছে তারাই হেরে যাবে।’
তবে কোনো দলকে আলাদাভাবে সমর্থন না করলেও এবারের বিশ্বকাপের প্রশংসা করেন নিউ ইয়র্কের এই মেয়র। তার চোখ এখন রোববারের ফাইনালের দিকে, যেখানে মুখোমুখি হবে স্পেনের বিস্ময় লামিন ইয়ামাল আর আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি।
কথাপ্রসঙ্গে মামদানি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সেই পুরোনো ছবিটির কথাও তুলে ধরেন, যেখানে দেখা যায়, একেবারে শিশু অবস্থার লামিন ইয়ামালকে গোসল করাচ্ছেন লিওনেল মেসি। তিনি স্বীকার করেন, প্রথম দেখায় ছবিটিকে তার এআই-নির্মিত বলেই মনে হয়েছিল।
নিউ ইয়র্কের মেয়র বলেন, ‘আমি তো ভেবেছিলাম লিওনেল মেসি আর লামিন ইয়ামালের ওই ছবিটা এআই দিয়ে বানানো।’
পরে অবশ্য তিনি জানতে পারেন, ছবিটি বহু বছর আগে তোলা এবং সম্পূর্ণ আসল। তখনো মেসি কিংবা ইয়ামাল—কেউই হয়তো ভাবেননি যে একদিন ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে তারা পরস্পরের মুখোমুখি হবেন।
এই অবিশ্বাস্য ফুটবলযাত্রার প্রসঙ্গে মামদানি বলেন, বিশ্বকাপ ফাইনালে মেসি ও ইয়ামালের এই দ্বৈরথ দেখা সত্যিই একটি অসাধারণ অভিজ্ঞতা।
তবে ম্যাচের ফল নিয়ে কোনো ভবিষ্যদ্বাণী না করে শেষ পর্যন্ত তিনি বলেন, তিনি কেবল একটি দুর্দান্ত ম্যাচ দেখার অপেক্ষায় আছেন।