আলাভেসের বিপক্ষে ম্যাচের আগে প্রবল চাপেই ছিলেন রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসো। গুঞ্জন ছিল, পয়েন্ট হারালে চাকরি নিয়েও প্রশ্ন উঠতে পারে। শেষ পর্যন্ত রবিবার ২-১ ব্যবধানে জিতে তিন পয়েন্ট নেয় রিয়াল, তবে রেলিগেশন অঞ্চলের কাছাকাছি থাকা দলের বিপক্ষে জিততে বেশ ঘাম ঝরাতে হয়েছে। ২৪ মিনিটে এমবাপের গোলে এগিয়ে যায় মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে ৬৯ মিনিটে ভিসেন্তের গোলে […]
আলাভেসের বিপক্ষে ম্যাচের আগে প্রবল চাপেই ছিলেন রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসো। গুঞ্জন ছিল, পয়েন্ট হারালে চাকরি নিয়েও প্রশ্ন উঠতে পারে। শেষ পর্যন্ত রবিবার ২-১ ব্যবধানে জিতে তিন পয়েন্ট নেয় রিয়াল, তবে রেলিগেশন অঞ্চলের কাছাকাছি থাকা দলের বিপক্ষে জিততে বেশ ঘাম ঝরাতে হয়েছে।
২৪ মিনিটে এমবাপের গোলে এগিয়ে যায় মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে ৬৯ মিনিটে ভিসেন্তের গোলে সমতা ফেরায় আলাভেস। এরপর ৭৬ মিনিটে রদ্রিগোর গোল রিয়ালকে স্বস্তির জয় এনে দেয়। জানুয়ারির পর লা লিগায় এটি ছিল রদ্রিগোর প্রথম গোল।
এই জয়ে টানা দুই হারের পর ঘুরে দাঁড়াল রিয়াল মাদ্রিদ। ১৭ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৩৯, তবে পারফরম্যান্সে কোচ জাবি আলোনসোর ওপর চাপ পুরোপুরি কাটেনি।