ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপি ৩৬ জন প্রার্থীর তালিকা ঘোষণা করেছে। তবে দলীয় মনোনয়ন ঘিরে আলোচনায় থাকা অনেক পরিচিত মুখ শেষ পর্যন্ত তালিকায় জায়গা পাননি। সোমবার (২০ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনীতদের নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের অভ্যন্তরে আলোচিত হলেও যেসব নেত্রী […]
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপি ৩৬ জন প্রার্থীর তালিকা ঘোষণা করেছে। তবে দলীয় মনোনয়ন ঘিরে আলোচনায় থাকা অনেক পরিচিত মুখ শেষ পর্যন্ত তালিকায় জায়গা পাননি।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনীতদের নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
দলের অভ্যন্তরে আলোচিত হলেও যেসব নেত্রী ও তারকা মনোনয়ন পাননি, তাদের মধ্যে রয়েছেন সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, আফরোজা আব্বাস, কনকচাঁপা, বেবী নাজনীন, রিজিয়া পারভীন, মেঘনা আলম, ফারজানা সিঁথি, নাসিমা আক্তার কল্পনা, হাসনা মওদুদ, অপর্ণা রায়, হাসিনা আহমদ, নাঈমা খন্দকার, বেবী মওদুদ, সামিরা তাজরিন ও মাহরীন খানসহ আরও অনেকে।
দলীয় সূত্রে জানা গেছে, এবার সংরক্ষিত নারী আসনের জন্য ব্যাপক আগ্রহ দেখা গেছে। মোট ১ হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি হলেও প্রায় ৯০০ জন প্রার্থী তাদের ফরম জমা দেন। প্রতিটি ফরমের মূল্য ছিল ২ হাজার টাকা এবং জমা দেওয়ার সময় প্রার্থীদের ৫০ হাজার টাকা জামানত দিতে হয়েছে।
গত ১৭ ও ১৮ এপ্রিল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্যরা মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেন। সেই প্রক্রিয়া শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
দলটির মনোনয়ন তালিকা প্রকাশের পর বাদ পড়া প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে, বিশেষ করে যেসব পরিচিত মুখ দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত থেকেও এবার সুযোগ পাননি।