সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৬:১৭ অপরাহ্ন, ১ অক্টোবর ২০২৬

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়ের যৌথ আয়োজনে হতে যাওয়া এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই শক্তিশালী ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এবারের বিশ্বকাপে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এবং সুপার সিরিজ পেরিয়ে আসা একটি দল। অন্যদিকে […]

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়ের যৌথ আয়োজনে হতে যাওয়া এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই শক্তিশালী ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

এবারের বিশ্বকাপে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এবং সুপার সিরিজ পেরিয়ে আসা একটি দল।

অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, আফগানিস্তান, জিম্বাবুয়ে এবং সুপার সিরিজ থেকে উঠে আসা আরেকটি দল।

৮ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ

আগামী ৭ অক্টোবর কেপটাউনে ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মূল পর্ব। এর পরদিনই মাঠে নামবে বাংলাদেশ। ৮ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগাররা।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১২ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে। ১৬ অক্টোবর শ্রীলঙ্কার সঙ্গে এবং ১৯ অক্টোবর স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ২৩ অক্টোবর, প্রতিপক্ষ হবে সুপার সিরিজ থেকে উঠে আসা দল।

১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ

বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ম্যাচগুলোর একটি ভারত-পাকিস্তান লড়াই। আগামী ১০ অক্টোবর জোহানেসবার্গে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

এবারের বিশ্বকাপ শুরু হবে মূল গ্রুপ পর্বের আগে অনুষ্ঠিত ‘সুপার সিরিজ’ দিয়ে। তিন দলের এই পর্বে ম্যাচ হবে ২, ৪ ও ৬ অক্টোবর। তিন দলের লড়াই শেষে বিজয়ী দল মূল গ্রুপ পর্বে জায়গা করে নেবে।

৫৭ ম্যাচ, ১২ ভেন্যু

২০২৭ বিশ্বকাপে মোট ১২টি ভেন্যুতে ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকায় আটটি, জিম্বাবুয়েতে তিনটি এবং নামিবিয়ায় একটি ভেন্যুতে খেলা হবে।

২৪ বছর পর আফ্রিকার মাটিতে ফিরছে পুরুষদের ওয়ানডে বিশ্বকাপ। সুপার সিরিজ দিয়ে আগামী বছরের ২ অক্টোবর শুরু হবে টুর্নামেন্ট। ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর।

১৪ দলের এই বিশ্বকাপে সব মিলিয়ে অনুষ্ঠিত হবে ৫৭টি ম্যাচ।

বাংলাদেশের গ্রুপ পর্বের সূচি

৮ অক্টোবর: বাংলাদেশ বনাম ইংল্যান্ড
১২ অক্টোবর: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
১৬ অক্টোবর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
১৯ অক্টোবর: বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা
২৩ অক্টোবর: বাংলাদেশ বনাম সুপার সিরিজ থেকে আসা দল

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ