সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
২:৪৩ অপরাহ্ন, ৬ ফেব্রুয়ারি ২০২৬

ইনকিলাব মঞ্চের অভিযোগ: আওয়ামী লীগের সক্রিয়তা, নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে চলমান আন্দোলনে আওয়ামী লীগের অনুপ্রবেশ ঘটেছে বলে অভিযোগ করেছে ইনকিলাব মঞ্চ। তাদের দাবি, শুক্রবার রাতে শাহবাগে অনুষ্ঠিত সমাবেশে সাধারণ মানুষের ভিড়ের মধ্যে পরাজিত আওয়ামী লীগের কর্মীরা ঢুকে পরিস্থিতি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে। শুক্রবার রাত ৮টা ৯ মিনিট এবং রাত ৯টা ১৩ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া দুটি […]

ইনকিলাব মঞ্চের অভিযোগ: আওয়ামী লীগের সক্রিয়তা, নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে চলমান আন্দোলনে আওয়ামী লীগের অনুপ্রবেশ ঘটেছে বলে অভিযোগ করেছে ইনকিলাব মঞ্চ। তাদের দাবি, শুক্রবার রাতে শাহবাগে অনুষ্ঠিত সমাবেশে সাধারণ মানুষের ভিড়ের মধ্যে পরাজিত আওয়ামী লীগের কর্মীরা ঢুকে পরিস্থিতি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে।

শুক্রবার রাত ৮টা ৯ মিনিট এবং রাত ৯টা ১৩ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া দুটি পৃথক স্ট্যাটাসে এসব তথ্য জানায় ইনকিলাব মঞ্চ।

রাত ৯টা ১৩ মিনিটে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে বলা হয়, “লীগ সক্রিয় হয়ে উঠেছে। তারা সাধারণ জনতার সঙ্গে মিশে পরিস্থিতিকে অন্যদিকে নেওয়ার চেষ্টা করছে। শহীদ ওসমান হাদি হত্যার বিচারকে ভিন্ন খাতে প্রবাহিত করা এবং নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে। সবাইকে নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ জানানো হচ্ছে।”

এর আগে রাত ৮টা ৯ মিনিটে দেওয়া আরেকটি স্ট্যাটাসে ইনকিলাব মঞ্চ স্পষ্ট করে জানায়, নির্ধারিত সময় অনুযায়ী আগামী ১২ তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং কোনো অবস্থাতেই নির্বাচন বানচাল করতে দেওয়া হবে না।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ