সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৯:৫৩ পূর্বাহ্ন, ২৩ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের শহিদি শপথ পাঠ

ঢাকায় শাহবাগে ‘শহিদি শপথ’ কর্মসূচির মাধ্যমে শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও স্বল্প সময়ের মধ্যে বিচার নিশ্চিতের দাবি জানায় ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে জাতীয় জাদুঘরের সামনে সংগঠনের নেতাকর্মীরা এই শপথ নেন। কর্মসূচিতে শপথবাক্য পাঠ করান ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। উপস্থিত ছিলেন ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদি, ঢাকা […]

ইনকিলাব মঞ্চের শহিদি শপথ পাঠ
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ঢাকায় শাহবাগে ‘শহিদি শপথ’ কর্মসূচির মাধ্যমে শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও স্বল্প সময়ের মধ্যে বিচার নিশ্চিতের দাবি জানায় ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে জাতীয় জাদুঘরের সামনে সংগঠনের নেতাকর্মীরা এই শপথ নেন।

কর্মসূচিতে শপথবাক্য পাঠ করান ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। উপস্থিত ছিলেন ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

শপথ শেষে আবদুল্লাহ আল জাবের আগামী দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন। তার ভাষ্য অনুযায়ী, ২৪ ও ২৫ ডিসেম্বর দেশজুড়ে দেয়াললিখনসহ নানা মাধ্যমে ওসমান হাদির জীবন, সংগ্রাম ও রাজনৈতিক অবস্থান তুলে ধরা হবে। ২৬ ডিসেম্বরের কর্মসূচি পরে জানানো হবে।

উল্লেখ্য, গত বছরের আগস্টে গঠিত ইনকিলাব মঞ্চ আওয়ামী লীগ ও ভারতবিরোধী অবস্থানের কারণে দ্রুত পরিচিতি পায়। জুলাই আন্দোলনে সক্রিয় ওসমান হাদি সংগঠনটির গুরুত্বপূর্ণ মুখ ছিলেন এবং আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রার্থী হওয়ার লক্ষ্যে প্রচার চালাচ্ছিলেন। গত ১২ ডিসেম্বর গণসংযোগে নামার সময় তিনি গুলিবিদ্ধ হন।

আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। গত বৃহস্পতিবার সেখানে তার মৃত্যু হয়। পরদিন ঢাকায় জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে দাফন করা হয়।

হত্যার বিচার দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই ‘শহিদি শপথ’ আয়োজন করা হয়। শপথে নেতাকর্মীরা হত্যার পেছনের সব শক্তির বিরুদ্ধে শেষ পর্যন্ত আন্দোলনে থাকার অঙ্গীকার করেন এবং দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে ঘোষণা দেন। একই সঙ্গে তারা ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও মর্যাদাশীল একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ