দি বাংলা ভয়েস : বার্সেলোনার ফরোয়ার্ড তারকা লামিনে ইয়ামাল আরও আগেই প্রশ্নটা আশা করেছিলেন । ইয়ামাল বললেন, ইতিহাসের সেরা খেলোয়াড়দের মতো হতে হতে চান না তিনি। তৈরি করে নিতে চান নিজের পথ। কয়েকবার উত্তর দিতে গিয়ে মনে হয়েছে প্রসঙ্গটা এবার আসছে। সিবিএস স্পোর্টসে দেওয়া সাক্ষাৎকারের শেষ দিকে জানতে চাওয়া হলো লিওনেল মেসির সঙ্গে তুলনা নিয়ে। […]
দি বাংলা ভয়েস : বার্সেলোনার ফরোয়ার্ড তারকা লামিনে ইয়ামাল আরও আগেই প্রশ্নটা আশা করেছিলেন । ইয়ামাল বললেন, ইতিহাসের সেরা খেলোয়াড়দের মতো হতে হতে চান না তিনি। তৈরি করে নিতে চান নিজের পথ।
কয়েকবার উত্তর দিতে গিয়ে মনে হয়েছে প্রসঙ্গটা এবার আসছে। সিবিএস স্পোর্টসে দেওয়া সাক্ষাৎকারের শেষ দিকে জানতে চাওয়া হলো লিওনেল মেসির সঙ্গে তুলনা নিয়ে।
মেসির ছেড়ে যাওয়া ১০ নম্বর জার্সি এখন পরেন ইয়ামাল। তিনিই এখন স্প্যানিশ চ্যাম্পিয়নদের আক্রমণের প্রাণ। খেলার ধরনের জন্য অনেকে মনে করেন, বার্সেলোনায় আর্জেন্টাইন মহাতারকার যোগ্য উত্তরসূরি ইয়ামাল। কয়েক বছর ধরেই মেসির সঙ্গে তার তুলনা নিয়ে নানা আলোচনা শুনছেন স্প্যানিশ তারকা। নিজের কাছে অবশ্য তিনি পরিষ্কার।
“তিনি যেমন, তিনি ফুটবলের জন্য যা করেছেন, সবকিছুর জন্য আমি তাকে শ্রদ্ধা করি। যদি কোনোদিন ফুটবল মাঠে দেখা হয়, সেখানে পারস্পারিক শ্রদ্ধাবোধ থাকবে। তিনি ইতিহাসের সেরা।”
“আমরা দুই জনই জানি, আমি মেসি হতে চাই না। মেসিও জানেন, আমি তার মতো হতে চাই না। আমি নিজের পথ অনুসরণ করতে চাই, এই তো।”