সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
১:৫৪ অপরাহ্ন, ২৯ জুন ২০২৬

ইরান যুদ্ধের লক্ষ্য অর্জনে ব্যর্থ ট্রাম্প: নিউ জার্সির গভর্নর

ইরানকে কেন্দ্র করে পরিচালিত সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র ঘোষিত লক্ষ্য অর্জন করতে পারেনি বলে মন্তব্য করেছেন নিউ জার্সির গভর্নর মিকি শেরিল। একই সঙ্গে তিনি ট্রাম্প প্রশাসনের কাছে জানতে চেয়েছেন, এই সংঘাত থেকে যুক্তরাষ্ট্র বাস্তবে কী অর্জন করেছে। ডেমোক্র্যাটিক পার্টির এই গভর্নর ট্রাম্প প্রশাসনের যুদ্ধ কৌশল ও উদ্দেশ্যের কঠোর সমালোচনা করে বলেন, পুরো সংঘাত জুড়ে যুক্তরাষ্ট্রের ঘোষিত […]

ইরান যুদ্ধের লক্ষ্য অর্জনে ব্যর্থ ট্রাম্প: নিউ জার্সির গভর্নর

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ইরানকে কেন্দ্র করে পরিচালিত সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র ঘোষিত লক্ষ্য অর্জন করতে পারেনি বলে মন্তব্য করেছেন নিউ জার্সির গভর্নর মিকি শেরিল। একই সঙ্গে তিনি ট্রাম্প প্রশাসনের কাছে জানতে চেয়েছেন, এই সংঘাত থেকে যুক্তরাষ্ট্র বাস্তবে কী অর্জন করেছে।

ডেমোক্র্যাটিক পার্টির এই গভর্নর ট্রাম্প প্রশাসনের যুদ্ধ কৌশল ও উদ্দেশ্যের কঠোর সমালোচনা করে বলেন, পুরো সংঘাত জুড়ে যুক্তরাষ্ট্রের ঘোষিত লক্ষ্য বারবার পরিবর্তিত হয়েছে, যা প্রশাসনের পরিকল্পনা ও অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মিকি শেরিল বলেন, যুদ্ধের আর্থিক ব্যয় ব্যাপকভাবে বেড়েছে এবং এই ব্যয়ভার শেষ পর্যন্ত মার্কিন জনগণকেই বহন করতে হচ্ছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ করার লক্ষ্যে পরিচালিত এই যুদ্ধে ট্রাম্প প্রশাসন আসলে কী অর্জন করেছে, তার একটি স্পষ্ট ব্যাখ্যা জনগণের সামনে তুলে ধরা প্রয়োজন।

শেরিলের মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সময়ে ইরান সংঘাতের পক্ষে ভিন্ন ভিন্ন যুক্তি উপস্থাপন করেছেন। এর মধ্যে ছিল ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করা, পারমাণবিক কর্মসূচি বন্ধ করা, দেশটির শাসনব্যবস্থার পরিবর্তন ঘটানো এবং হরমুজ প্রণালি পুনরায় আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য উন্মুক্ত করা।

তবে নিউ জার্সির গভর্নরের দাবি, এখন পর্যন্ত এসব লক্ষ্যগুলোর কোনোটিই বাস্তবে অর্জিত হয়নি। বরং সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, যুদ্ধ শুরুর আগেও হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল অব্যাহত ছিল। তাই এই জলপথ পুনরায় চালু করার যুক্তিকেও তিনি প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন।

এদিকে ট্রাম্প প্রশাসন এখনো ইরান নীতিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য প্রয়োজনীয় বলে দাবি করে আসছে। তবে বিরোধী ডেমোক্র্যাট নেতাদের একাংশের অভিযোগ, এই সংঘাতের উদ্দেশ্য ও ফলাফল সম্পর্কে প্রশাসন জনগণের কাছে যথেষ্ট স্বচ্ছতা দেখাতে পারেনি।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের ইরান নীতি এবং যুদ্ধের ফলাফল নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে বিতর্ক আরও জোরালো হয়ে উঠছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ