সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

ধর্ম
২:১৩ অপরাহ্ন, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

এ বছর জনপ্রতি ফিতরা কত? জানাল ইসলামিক ফাউন্ডেশন

চলতি ১৪৪৭ হিজরি সনের জন্য সাদাকাতুল ফিতরের হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা থেকে সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার সকালে বায়তুল মোকাররমে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। সভার আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন। বৈঠকে জানানো হয়, ইসলামী শরীয়াহ অনুযায়ী আটা, যব, খেজুর, কিসমিস ও পনির—এই পাঁচটি পণ্যের যে […]

এ বছর জনপ্রতি ফিতরা কত? জানাল ইসলামিক ফাউন্ডেশন

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

চলতি ১৪৪৭ হিজরি সনের জন্য সাদাকাতুল ফিতরের হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা থেকে সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার সকালে বায়তুল মোকাররমে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। সভার আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন।

বৈঠকে জানানো হয়, ইসলামী শরীয়াহ অনুযায়ী আটা, যব, খেজুর, কিসমিস ও পনির—এই পাঁচটি পণ্যের যে কোনো একটি দিয়ে অথবা তার বাজারমূল্য পরিশোধের মাধ্যমে ফিতরা আদায় করা যাবে। এর মধ্যে গম বা আটা দিয়ে ফিতরা আদায় করলে দিতে হবে অর্ধ সা’ বা ১ কেজি ৬৫০ গ্রাম, যার বাজারমূল্য ধরা হয়েছে ১১০ টাকা। যবের ক্ষেত্রে এক সা’ বা ৩ কেজি ৩০০ গ্রাম, যার মূল্য ৫৯৫ টাকা। খেজুরে ফিতরা আদায় করলে এক সা’ বা সমপরিমাণ ৩ কেজি ৩০০ গ্রাম দিতে হবে, যার বাজারদর ২ হাজার ৪৭৫ টাকা। কিসমিসের ক্ষেত্রে একই পরিমাণের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬৪০ টাকা এবং পনিরের ক্ষেত্রে সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা।

দেশের বিভিন্ন অঞ্চলের বাজারদরের গড় মূল্য বিবেচনায় নিয়ে এই হার নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়। তবে স্থানীয় বাজারে পণ্যের দামের ভিন্নতা থাকলে সে অনুযায়ী পরিশোধ করলেও ফিতরা আদায় হবে।

সভায় আরও বলা হয়, মুসলমানরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী উল্লিখিত পণ্যগুলোর যেকোনো একটি অথবা তার সমপরিমাণ অর্থ দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে পারবেন। এতে দরিদ্র ও দুস্থ মানুষের ঈদের আনন্দ নিশ্চিত করার পাশাপাশি সামাজিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ