সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৬:২০ অপরাহ্ন, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

একদিন এতিমদের মধ্য থেকেই প্রধানমন্ত্রী আসবে: জামায়াত আমির

ভবিষ্যতে এতিমদের মধ্য থেকে কেউ যেন প্রধানমন্ত্রী হতে পারে—এমন একটি মানবিক ও ন্যায়ভিত্তিক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে কাজ করার অঙ্গীকার করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মিরপুরে ‘ইয়াতিমদের সম্মানে’ আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ড. শফিকুর […]

একদিন এতিমদের মধ্য থেকেই প্রধানমন্ত্রী আসবে: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ভবিষ্যতে এতিমদের মধ্য থেকে কেউ যেন প্রধানমন্ত্রী হতে পারে—এমন একটি মানবিক ও ন্যায়ভিত্তিক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে কাজ করার অঙ্গীকার করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মিরপুরে ‘ইয়াতিমদের সম্মানে’ আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. শফিকুর রহমান বলেন, একদিন এই দেশে এতিমদের মধ্য থেকেই কেউ হয়তো প্রধানমন্ত্রী হবে। জামায়াতে ইসলামী সেই লক্ষ্য সামনে রেখে এমন একটি রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে কাজ করছে, যেখানে সামাজিকভাবে পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সন্তানরাও রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবে। তিনি সবাইকে দলীয় সংকীর্ণতা, হিংসা ও বিদ্বেষের রাজনীতি পরিহার করে মানবিক ও কল্যাণমুখী রাজনীতির পথে এগিয়ে আসার আহ্বান জানান।

নবগঠিত সরকারের উদ্দেশে তিনি বলেন, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী দেশকে সামনের দিকে এগিয়ে নিতে ন্যায়, সত্য ও সুবিচারের পক্ষে এবং দুর্নীতিমুক্ত ও মানবিক সমাজ গঠনে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত। এই সহযোগিতা গ্রহণ করা সরকারের দায়িত্ব।

তবে তিনি সতর্ক করে বলেন, সরকার যদি এর বিপরীত কোনো পথে হাঁটে, তাহলে জামায়াত ১৮ কোটি মানুষের পক্ষে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবে এবং কোনো আপস করবে না।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ