ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) বাতিলের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে ভাঙচুর চালিয়েছেন একদল মোবাইল ফোন ব্যবসায়ী। এ ঘটনায় ২৮ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। গ্রেফতার ব্যক্তিদের মোহাম্মদপুরের শেরেবাংলা আর্মি ক্যাম্পে রাখা হয়েছে। পরে তাদের রাজধানীর শেরেবাংলা নগর থানায় হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে […]
ছবি: সংগৃহীত
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) বাতিলের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে ভাঙচুর চালিয়েছেন একদল মোবাইল ফোন ব্যবসায়ী। এ ঘটনায় ২৮ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। গ্রেফতার ব্যক্তিদের মোহাম্মদপুরের শেরেবাংলা আর্মি ক্যাম্পে রাখা হয়েছে। পরে তাদের রাজধানীর শেরেবাংলা নগর থানায় হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনে দেখা যায়, ইটপাটকেল নিক্ষেপের ফলে বিটিআরসি ভবনের বিভিন্ন অংশ, করিডোর এবং জানালার কাচ ভেঙে গেছে। এ সময় বিআরটিসির একটি বাসেও ভাঙচুর চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোবাইল ফোন ব্যবসায়ীরা দুপুর ২টার দিকে বিটিআরসি ভবনের সামনে জড়ো হয়ে আন্দোলন শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিকেল ৩টার দিকে তারা ভবনের ভেতরে ও বাইরে ভাঙচুর চালান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সন্ধ্যার পর বিটিআরসি ভবন এলাকায় সেনাবাহিনী, পুলিশ, র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।