সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৭:৫০ পূর্বাহ্ন, ৯ সেপ্টেম্বর ২০২৫

এশিয়া কাপের প্রাইজমানি বেড়ে দ্বিগুণ, শিরোপা জিতলে কত পাবে বাংলাদেশ

এশিয়া কাপের পর্দা উঠছে আজ। মহাদেশিয় শ্রেষ্ঠত্বের মুকুট কাদের মাথায় চড়বে-এ নিয়ে যখন জল্পনা-কল্পনা তুঙ্গে, তখন প্রাইজমানি নিয়ে বড় সুখবর পেতে যাচ্ছে দলগুলো। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও ভারতীয় গণমাধ্যমের খবর, টুর্নামেন্টের প্রাইজমানি এবার দ্বিগুণ হচ্ছে। জানা গেছে, ২০২৩ সালে এশিয়া কাপ জিতে ১ কোটি ২৫ লাখ টাকা পেয়েছিল ভারত। এবার তা […]

এশিয়া কাপের প্রাইজমানি বেড়ে দ্বিগুণ, শিরোপা জিতলে কত পাবে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

এশিয়া কাপের পর্দা উঠছে আজ। মহাদেশিয় শ্রেষ্ঠত্বের মুকুট কাদের মাথায় চড়বে-এ নিয়ে যখন জল্পনা-কল্পনা তুঙ্গে, তখন প্রাইজমানি নিয়ে বড় সুখবর পেতে যাচ্ছে দলগুলো। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও ভারতীয় গণমাধ্যমের খবর, টুর্নামেন্টের প্রাইজমানি এবার দ্বিগুণ হচ্ছে।

জানা গেছে, ২০২৩ সালে এশিয়া কাপ জিতে ১ কোটি ২৫ লাখ টাকা পেয়েছিল ভারত। এবার তা দ্বিগুণ বাড়ছে। এবার চ্যাম্পিয়নরা ২ কোটি ৬০ লাখ টাকা পাবে।

অন্যদিকে রানার্স-আপ দল পকেটে পুরবে ১ কোটি ৩০ লাখ টাকা। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারকে দেওয়া হবে ১২ লাখ ৫০ হাজার টাকা।

এবারের এশিয়া কাপের আয়োজক দেশ ভারত হলেও টুর্নামেন্টের সবগুলো ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতে।

প্রতিযোগিতায় ৮ দল প্রথমে দুই গ্রুপে ভাগ হয়ে লড়বে। এর মধ্যে গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। গ্রুপ ‘বি’-তে বাংলাদেশের সঙ্গী আফগানিস্তান, শ্রীলংকা ও হংকং।

গ্রুপপর্বে প্রতিটি দল প্রতিটি দলের বিপক্ষে খেলবে। দু’টি গ্রুপ থেকে চারটি দল উঠবে সুপার ফোরে। সেখানেও প্রতিটি দল প্রতিটি দলের বিরুদ্ধে খেলবে। তার পর শীর্ষে থাকা দুই দল ফাইনালে উঠবে।

আজ ৯ সেপ্টেম্বর পর্দা উঠছে এই আসরের। প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান ও হংকং। বাংলাদেশের প্রথম ম্যাচে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) হংকংয়ের বিপক্ষে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ