সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১:০৬ অপরাহ্ন, ১৮ এপ্রিল ২০২৬

কমিটিতে নিজের নাম দেখে বিস্মিত, পদ ছাড়লেন এনসিপি নেত্রী

জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন জাতীয় নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের পর নিজের নাম দেখে বিস্ময় প্রকাশ করে দলীয় সব পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নেত্রী দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি। এ ঘটনার পর সংগঠনের শীর্ষ নেতৃত্ব জানিয়েছে, শিগগিরই সংশোধিত কমিটি প্রকাশ করা হবে। শনিবার দুপুরে দলের ভেরিফায়েড ফেসবুক পেজে জাতীয় নারীশক্তির ৫৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি […]

কমিটিতে নিজের নাম দেখে বিস্মিত, পদ ছাড়লেন এনসিপি নেত্রী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন জাতীয় নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের পর নিজের নাম দেখে বিস্ময় প্রকাশ করে দলীয় সব পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নেত্রী দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি। এ ঘটনার পর সংগঠনের শীর্ষ নেতৃত্ব জানিয়েছে, শিগগিরই সংশোধিত কমিটি প্রকাশ করা হবে।

শনিবার দুপুরে দলের ভেরিফায়েড ফেসবুক পেজে জাতীয় নারীশক্তির ৫৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। এর আগে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সংগঠনটির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। তখন আহ্বায়ক হিসেবে মনিরা শারমিন, সদস্যসচিব হিসেবে মাহমুদা আলম মিতু এবং মুখ্য সংগঠক হিসেবে নুসরাত তাবাসসুমের নাম প্রকাশ করা হয়। পরে পূর্ণাঙ্গ কমিটিতে আরও ৪৮ জনকে যুক্ত করা হয়।

নতুন কমিটিতে সাগুফতা বুশরাকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং মনজিলা ঝুমাকে জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব করা হয়েছে। কয়েকটি গুরুত্বপূর্ণ পদে একাধিক নেত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

তবে কমিটির এক নম্বর যুগ্ম সদস্যসচিব হিসেবে দ্যুতি অরণ্য চৌধুরীর নাম থাকায় তিনি বিষয়টি মেনে নেননি। বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, আগে থেকেই দলীয় কর্মকাণ্ড থেকে নিজেকে নিষ্ক্রিয় রেখেছিলেন। নতুন কমিটিতে নিজের নাম দেখে তিনি বিস্মিত হয়েছেন এবং এনসিপির সব পদ থেকে পদত্যাগের কথাও জানিয়েছেন।

দলীয় সূত্র বলছে, ১১ দলীয় নির্বাচনী জোটে এনসিপির সম্পৃক্ততা নিয়ে তাঁর আপত্তি ছিল। সে কারণেই তিনি কিছুদিন ধরে সক্রিয় রাজনীতির বাইরে ছিলেন। কমিটি চূড়ান্ত করার আগে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি বলেও জানা গেছে।

এ বিষয়ে জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন বলেন, দ্যুতি অরণ্য চৌধুরী আগে সংগঠনের কাজে সক্রিয় ছিলেন বলেই তাঁকে কমিটিতে রাখা হয়েছিল। তবে তাঁর পদত্যাগের ঘোষণার পর পরিস্থিতি বিবেচনায় নিয়ে দ্রুত সংশোধিত কমিটি প্রকাশ করা হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ